News Flash

  • Home
  • Uncategorized
  • নিউ ক্যালেডোনিয়ার পূর্ব উপকূলে শক্তিশালী ভূকম্পন, কম্পাঙ্ক ৭.০
Image

নিউ ক্যালেডোনিয়ার পূর্ব উপকূলে শক্তিশালী ভূকম্পন, কম্পাঙ্ক ৭.০

সিডনি, ২০ নভেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়ার নিউ ক্যালেডোনিয়ার পূর্ব উপকূল| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.০| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অবশ্য জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৩| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী সোমবার সকাল ৯.৪৩ মিনিট নাগাদ ৭.৩ তীব্রতার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয় নিউ ক্যালেডোনিয়ার পূর্ব উপকূলে| ভূমিকম্পের উত্সস্থল ছিল নিউ ক্যালোডোনিয়া থেকে ৮০ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে|
ভূমিকম্পের জেরে প্রথমে সুনামি সতর্কতা জারি করা হয় নিউ ক্যালেডোনিয়া এবং পাশ্ববর্তী ভানুয়াতুতে| পরে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রের তরফে জানানো হয়, ৭.০ তীব্রতার ভূমিকম্পে সুনামির কোনও সম্ভাবনা নেই| শক্তিশালী ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় দু’বার এবং গত এক মাসে তৃতীয়বার ভূকম্পন অনুভূত হল একই জায়গায়|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top