News Flash

  • Home
  • Uncategorized
  • রেগায় অনিয়মের অভিযোগে ব্রজপুর গ্রাম পঞ্চায়েতে তালা
Image

রেগায় অনিয়মের অভিযোগে ব্রজপুর গ্রাম পঞ্চায়েতে তালা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৮ নভেম্বর৷৷ শনিবার সকালে রেগার টাকা জালিয়াতি করা সহ দূর্নীতির অভিযোগ এসে বিজেপি চড়িলাম মন্ডল কমিটির উদ্যোগে উত্তর ব্রজপুর গ্রাম পঞ্চায়েতের তালা ঝুলাল৷ পঞ্চায়েত সচিব প্রসেনজিৎ শীলের অসংলগ্ণ কথাবার্তায় এক প্রকার ক্ষিপ্ত হয়ে যায় বিজেপি কর্মী সমর্থকগন৷ পরে বিডিওর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ অভিযোগ পঞ্চায়েত প্রধান সুমন দেবনাথের নেতৃত্বে সচিব প্রসেনজিৎ বাবু বিভিন্ন দুর্নীতি করার সাহস পাচেছ৷ সঙ্গে মদত জুগিয়ে যাচ্ছে জিআরএস উত্তম দেবনাথ৷ অভিযোগ স্বপন দেবনাথ ও আরতি দেবনাথ কোন দিন রেগার কাজ করেনি৷ কিন্তু তারপরও তাদের অজান্তেই একাউন্টে রেগার টাকা জমা পড়ছে এবং একই একাউন্ট থেকে টাকা তুলে নেওয়াও হচ্ছে তাও তাদের অজান্তের৷ অভিযোগ বিজেপি দলের কর্মীদের৷
এবিষয়ে পঞ্চায়েত সচিবের সামনে পঞ্চায়েতে বসেই দুরাভাষে জানতে চাওয়া হলে স্বপন বাবু এবং আরতী দেবনাথ বিষয়টা অস্বীকার করেছেন৷ যে তার কোনদিন কোন কাগজেই সই করেন নি৷ এবং কোন ধরনের রেগার কাজও করেন নি৷ তাদের অভিযোগ উত্তর ব্রজপুর গ্রাম পঞ্চায়েতের ৫নং ওয়ার্ডের মেম্বার বলাই দেবনাথ ৮০ দিনের কাজের জায়গায় ১০৩ দিন কাজের টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ ওঠেছে৷ তাছাড়া উত্তর ব্রজপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এর আগোও বহু, অভিযোগ দেখা গিয়েছে৷ তারপরও উদাসীন কর্তৃপক্ষ৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top