News Flash

  • Home
  • Uncategorized
  • পরপর দু’বার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত, কম্পাঙ্ক যথাক্রমে ৬.৯ ও ৫.০
Image

পরপর দু’বার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত, কম্পাঙ্ক যথাক্রমে ৬.৯ ও ৫.০

বেজিং, ১৮ নভেম্বর (হি.স.): ইরাক-ইরান সীমান্ত বরাবর ভয়াবহ ভূমিকম্পের আতঙ্ক এখনও কাটেনি, এরই মধ্যে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত| ভূকম্পন অনুভূত হয়েছে ভারতের অরুণাচল প্রদেশেও| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৯| ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, ভারতের অরুণাচল প্রদেশের কাছেই অবস্থিত তিব্বতের নিংচিতে ৬.৯ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়েছে| চিনের ভূকম্পন নেটওয়ার্কস সেন্টারের তরফে জানানো হয়েছে, বেজিংয়ের সময় অনুযায়ী শনিবার সকাল ৬.৩৪ মিনিট নাগাদ ৬.৯ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় নিংচি এবং লাগোয়া বিস্তৃত অঞ্চলে| ভূমিকম্পের উত্সস্থল ছিল ভূগর্ভ থেকে ১০ কিলোমিটার গভীরে| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|
চিনের ভূকম্পন নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি)-এর তরফে জানানো হয়েছে, বেজিংয়ের সময় অনুযায়ী শনিবার সকাল ৬.৩৪ মিনিট নাগাদ ৬.৯ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় নিংচি এবং লাগোয়া বিস্তৃত অঞ্চলে| প্রথম কম্পনের ঘন্টাদুয়েক পরেই, স্থানীয় সময় অনুযায়ী সকাল ৮.৩১ মিনিট নাগাদ ফের কেঁপে ওঠে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের একই জায়গা| দ্বিতীয়বার রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.০| ভূমিকম্পের উত্সস্থল ছিল মাটির ৬ কিলোমিটার গভীরে| ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| তবে, ভূকম্পন টের পাওয়া মাত্রই আতঙ্কে-প্রাণভয়ে বহু মানুষ ঘর থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে দাঁড়ান|
উল্লেখ্য, চলতি মাসের ১২ তারিখ, রবিবার রাতে ৭.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় ইরাকের সীমান্ত লাগোয়া ইরানের কারমানশাহ প্রদেশে| তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ইরাক-ইরান সীমান্তের বিস্তীর্ণ অঞ্চল| কম্পনের টের পাওয়া যায় তুরস্কেও| ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারান অন্তত ৪৪০ জন| আহতের সংখ্যা ছিল ৬ হাজারেরও বেশি|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top