News Flash

  • Home
  • Uncategorized
  • পছন্দমত বিরিয়ানি না বানিয়ে দেওয়ায় স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিল স্বামী
Image

পছন্দমত বিরিয়ানি না বানিয়ে দেওয়ায় স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিল স্বামী

হায়দরাবাদ, ১৮ নভেম্বর (হি.স.) : প্রবল অশান্তির জেরে স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিল স্বামী৷ স্ত্রীর ‘অপরাধ’, সে স্বামীকে বিরিয়ানি বানিয়ে দেয়নি৷ সেই জন্য তাকে শ্বশুড়বাড়ি থেকে তাড়িয়ে দেয় স্বামী৷ শুক্রবার ঘটনাটি ঘটে তেলেঙ্গানার ওয়াকংগলি জেলায়৷
জানা গিয়েছে, পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার রাজেন্দ্র মদ্যপানের পর বিরিয়ানি খাওয়ার শখ হয়৷ এদিকে বিরিয়ানি রাধতে না পারায় স্ত্রী মনসাকে নিত্যদিন এই নিয়ে কথা শোনাত সে৷ এমনকি অভিযোগ, মাঝেমধ্যে স্ত্রীকে মারধর করত রাজেন্দ্র৷ শুক্রবার মদ্যপ অবস্থায় বিরিয়ানি খেতে চায় সে৷ কিন্তু পছন্দসই খাবার না পেয়ে হিংস্র হয়ে ওঠে রাজেন্দ্র৷ অভিযোগ, মনসাকে মারধর করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় সে৷
তবে এবার আর চুপ করে থাকবে না বলে ঠিক করে মনসা৷ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর মনসা চলে যায় স্থানীয় থানায়৷ স্বামী ও শ্বশুড়বাড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে৷ এদিকে অভিযোগ পেয়েই গ্রেফতার করেনি পুলিশ৷ পুলিশ জানিয়েছে, প্রথমে রাজেন্দ্রর কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে৷ তারপরও রাজেন্দ্রর মধ্যে কোন পরিবর্তন না হলে আইনি পথে ব্যবস্থা নেবে পুলিশ৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top