News Flash

  • Home
  • Uncategorized
  • চিনের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস আছে মোদীর, মত চিন বিষয়ক বিশেষজ্ঞের
Image

চিনের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস আছে মোদীর, মত চিন বিষয়ক বিশেষজ্ঞের

নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): চিনের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস আছে মোদীর, মত চিন বিষয়ক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের। মার্কিন কংগ্রেসে হাডসন ইনস্টিটিউটের বিশেষজ্ঞ মাইকেল ফিলসবেরি বলেন, চিনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ প্রকল্পের বিরুদ্ধে সুর চড়িয়েছেন নরেন্দ্র মোদী ও তাঁর সরকার। ওই প্রকল্প ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ নয়া দিল্লির। কিন্তু, পাঁচ বছর ধরে এনিয়ে একটাও কথা বলেনি মার্কিন যুক্তরাষ্ট্র।
দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ট্রাম্পের নয়া কৌশলের প্রশংসাও করেছেন ফিলসবারি। তাঁর কথায়, ”ভারতীয়রা এখন ঠাট্টার ছলে বলছেন, ভারত মহাসাগরকে ভারতের অংশ করতে সাহায্য করছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুই দেশের যুদ্ধের সরঞ্জাম কেনার চুক্তি হয়েছে। তার মধ্যে রয়েছে পিএ বিমানও। শত্রুপক্ষের জাহাজকে মুহূর্তে সলিল সমাধিতে পাঠিয়ে দিতে সক্ষম ওই বিমান। এছাড়াও এমন যন্ত্রপাতিও তাদের হাতে আছে, যাতে নয়া দিল্লিতে বসেই ভারত মহাসাগরের উপরে নজরদারি চালাচ্ছে ভারত।
ফিলসবারি আরও বলেন, ভারতের কর্মকাণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরে চটে রয়েছে চিন। ওবামার জমানাতেই ভারতকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছিল। যা একেবারেই না-পসন্দ বেজিংয়ের।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top