News Flash

  • Home
  • Uncategorized
  • এটিটিএফ সুপ্রিমো গ্রেপ্তার গভীর ষড়যন্ত্রের অভিযোগ
Image

এটিটিএফ সুপ্রিমো গ্রেপ্তার গভীর ষড়যন্ত্রের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ এটিটিএফ সুপ্রিমো রঞ্জিত দেববর্মাকে গ্রেফতার করার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছে বিজেপি৷ বিজেপি-র মতে, সিপিআইএম উগ্রপন্থা জিইয়ে রাখতে চাইছে৷ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজেপি বিধায়ক সুদীপ রায়বর্মণ অভিযোগ করেন, রঞ্জিত দেববর্মা উগ্রপন্থা জিইয়ে রাখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা না নেওয়ায় তাকে ফাঁসানো হয়েছে৷ অন্যথায় এর চাইতে ঘোরতর অভিযোগ রয়েছে খোদ মুখ্যমন্ত্রীর মানিক সরকারের বিরুদ্ধে৷ তিনি বলেন, রঞ্জিত দেববর্মাকে ফাঁসানো হয়েছে৷ পুলিশের অনুমোদন নিয়ে তারা সেদিন সম্মেলন করেছিলেন৷ কিন্তু শাসকদলের নির্দেশে এমনটা করেছে পুলিশ৷ কিন্তু রঞ্জিত দেববর্মা সেদিন যে বক্তব্য পেশ করেছেন তাতে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা আনা যায় না৷ শুধু তাই নয়, বিদেশী অতিথিদের সামনে দেশের পররাষ্ট্র নীতি নিয়ে সমালোচনা করে মুখ্যমন্ত্রী মানিক সরকার আরও অনেক বড় অপরাধ করেছিলেন৷ তিনি বিদেশের রাষ্ট্রকে ভারতের বিরুদ্ধে উসকে দেওয়ার মতো াপরাধও করেছিলেন৷ সেদিন মুক্যমন্ত্রীর বিরুদ্ধে মালা হওয়া উচিত ছিল৷ তিনি বলেন, রঞ্জিত দেববর্মা জঙ্গি ডেরায় অবস্থানকারী তাঁর স্ত্রী-কন্যা সহ ৮০ জন এটিটিএফ জঙ্গিকে আত্মসমর্পণ করানোর জন্য মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রধানকে চিঠি দিয়েছিলেন৷ কিন্তু রাজ্য প্রশাসন কোনও পদক্ষেপই নেয়নি৷ রঞ্জিত দেববর্মা রাজনীতিতে আসার জন্য একটি দলও গঠন করেছেন৷ কিন্তু এক সময়ের বাধ্য চেলে অবাধ্য হয়ে জঙ্গি কার্যকলাপ বাদ দিয়ে রাজনীতিতে আসার উদ্যোগ নেওয়াতেই রা্যজ প্রশাসন তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনে গ্রেফতার করেছে বলে তিনি অভিযোগ করেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top