News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রপতি শাসন প্রয়োগ না হলে বামফ্রন্টের ক্ষমতায় আসা মুশকিল ছিল ঃ পূর্তমন্ত্রী
Image

রাষ্ট্রপতি শাসন প্রয়োগ না হলে বামফ্রন্টের ক্ষমতায় আসা মুশকিল ছিল ঃ পূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ রাজ্যে ক্ষমতা বদলের ক্ষেত্রে কেন্দ্রীয় হস্তক্ষেপের ভূমিকাই কি মুখ্য? এবিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে পূর্তমন্ত্রী বাদল চৌধুরীর অকপট স্বীকারোক্তিতে মনে হয়েছে, এরাজ্যে সরকার পরিবর্তনের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকায় রয়েছে কেন্দ্রীয় হস্তক্ষেপ৷ তাঁর কথায়, রাষ্ট্রপতি শাসন প্রয়োগ না হলে বামফ্রন্টের ক্ষমতায় আসা মুশকিল ছিল৷ তাঁর যুক্তি, তৎকালিন সময়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ যে পরিস্থিতি তৈরি করেছিলেন, তাতে সহজভাবে নির্বাচনে জেতা বামফ্রন্টের জন্য কঠিন ছিল৷ তাঁর মতে, কেন্দ্রীয় হস্তক্ষেপের পরিস্থিতি রাজ্যে এখনো সৃষ্টি হয়নি৷ তাই তিনি চাইছেন, নির্বাচন যথাসময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হোক৷
শুক্রবার মহাকরণে সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে তিনি জানান, নির্বাচন কমিশনের কাছে রাজ্যে নির্বাচনকে ঘিরে কেন্দ্রীয় হস্তক্ষেপের আশঙ্কা প্রকাশ করা খুবই স্বাভাবিক৷ তিনি বলেন, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস রাজ্যে খুবই দুর্বল হয়ে পড়েছে৷ ফলে তারা উপজাতি আঞ্চলিক দলগুলির সাথে জোট বেঁধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেই মনে হচ্ছে৷ বর্তমান সময়ে বিজেপির অনেকটা শক্তি বৃদ্ধি হয়েছে৷ কিন্তু, রাজ্যের মানুষের চিন্তা এবং সংসৃকতির ধারে কাছে নেই বিজেপি৷ তাঁর অভিযোগ, ক্ষমতা দখলের উদ্দেশ্যে প্রতিটি জেলায় মোটা অংকের সান্মানিক দিয়ে ৫০ থেকে ৬০ জন কট্টর কর্মীদের পুষে চলেছে বিজেপি৷ তাঁর কটাক্ষ, রাজ্যের জনবর্জিত নেতারাই বিজেপিতে যোগ দিয়েছেন৷ তাঁদের এই রাজ্যের মানুষ ভালোভাবেই চিনতে পেরেছেন৷
পূর্ত মন্ত্রীর মতে, বিজেপি রাজ্য প্রভারী সুনিল দেওধর এবং প্রদেশ সভাপতি বিপ্লব দেবের রাজ্যের মানুষের ভাবাবেগ বোঝার ক্ষমতা এখনো হয়নি৷ তিনি কটাক্ষের সুরে বলেন, তাঁরা বিজেপির নামে ব্যবসা করছেন৷ নির্বাচন যত এগিয়ে আসবে, তা আরো পরিস্কার হয়ে যাবে৷ পূর্তমন্ত্রী চাইছেন, নির্বাচন যথাসময়ে সুষ্ঠুভাবে হওয়া উচিত৷
এদিকে, নির্বাচন পিছিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ডিসেম্বর মাসে গুজরাতে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ সেই রাজ্যে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে পারলে, রাজ্যের ক্ষেত্রে ব্যতিক্রম হওয়ার কারণ তিনি খুঁজে পাচ্ছেন না বলে জানিয়েছেন৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, ভোটার তালিকা সংশোধনের কারণ দেখিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোন যৌক্তিকতা নেই৷ এজন্যই কেন্দ্রীয় হস্তক্ষেপের আশঙ্কা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন৷
কথা প্রসঙ্গে পূর্ত মন্ত্রী বলেন, নির্বাচন যদি না পিছুতো এবং রাষ্ট্রপতি শাসন প্রয়োগ না করা হত, তাহলে ১৯৯৩ সালে বামফ্রন্টের ক্ষমতায় আসা মুসকিল ছিল৷ তাঁর যুক্তি, তৎকালিন সময়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের পরিস্থিতি যা তৈরি করেছিলেন, তাতে বামফ্রন্টের পক্ষে নির্বাচনে জেতা কোনভাবেই সম্ভব ছিলনা৷ রাষ্ট্রপতি শাসন প্রয়োগ করা হয়েছে বলেই বামফ্রন্ট ক্ষমতায় আসতে পেরেছে৷
এখন নির্বাচনকে ঘিরে কেন্দ্রীয় হস্তক্ষেপের যে আওয়াজ উঠেছে সে বিষয়ে পূর্তমন্ত্রী বলেন, রাজ্যে গোলমাল করে এখন উপদ্রুত অঞ্চল ঘোষণার চেষ্টা চলছে৷ কেন্দ্র চাইলে রাজ্যকে উপদ্রুত অঞ্চল ঘোষণা দিতে পারে৷ আবার রাজ্য চাইলেও উপদ্রুত অঞ্চল ঘোষণা দেওয়া যেতে পারে৷ কিন্তু, রাজ্যে এখনো উপদ্রুত অঞ্চল ঘোষণা দেওয়ার মত পরিস্থিতি তৈরি হয়নি বলে তিনি দাবি করেন৷ তবে, তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, কেন্দ্রের হাতে এখন ক্ষমতা রয়েছে৷ যেমনটা খুশি তেমনটা করতেই পারে৷ কিন্তু, ত্রিপুরার মতো ছোট রাজ্যে সরকার পরিবর্তনে এই ক্ষমতা ব্যবহার করলে সারাদেশে ভুল বার্তা যাওয়া স্বাভাবিক বলে তিনি মনে করেন৷ পাশাপাশি তিনি বিশ্বাস করেন, রাজ্যের মানুষও সুষ্ঠু নির্বাচন চাইছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top