News Flash

  • Home
  • Uncategorized
  • ৩৫ হাজার কোটি টাকার আমানত লুটে নিয়েছে চিটফান্ড অবশেষে প্রকৃত তথ্য দিলেন অর্থমন্ত্রী, দাবি রতন নাথের
Image

৩৫ হাজার কোটি টাকার আমানত লুটে নিয়েছে চিটফান্ড অবশেষে প্রকৃত তথ্য দিলেন অর্থমন্ত্রী, দাবি রতন নাথের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ চিটফান্ড সংস্থাগুলি রাজ্য থেকে ৩৫ হাজার কোটি টাকা লুট করে পালিয়েছে, অবশেষে এই কথা বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷ এই দাবি করে শুক্রবার সাংবাদিক সম্মেলনে বিধায়ক রতন লাল নাথ কটাক্ষের সুরে বলেন, রাজ্যের ৩০ বছরের আয় যোগ করলেও ঐ টাকা একত্রিত করা সম্ভব নয়৷ সাথে যোগ করেন, অর্থমন্ত্রী চাপের মুখে বিধানসভায় প্রকৃত সত্য বলে ফেলেছেন৷ অথচ অতীতে রাজ্য সরকার বিধানসভায় বিভিন্ন সময় কি পরিমান অর্থ চিটফান্ড সংস্থাগুলি রাজ্য থেকে লুঠ করে পালিয়েছে তা সঠিকভাবে জানায়নি৷
এদিন বিধায়ক শ্রীনাথ বলেন, চিটফান্ড সংস্থাগুলি রাজ্য থেকে ১২০০ কোটি টাকা লুঠ করে পালিয়েছে বলে অর্থমন্ত্রী সর্বশেষ তথ্য দিয়েছিলেন৷ কিন্তু, এবার বিধানসভায় চাপের মুখে অবশেষে স্বীকার করেছেন, চিটফান্ড সংস্থাগুলি রাজ্য থেকে ৩৫ হাজার কোটি টাকা লুঠ করে পালিয়েছে৷ শ্রীনাথ বলেন, এই টাকা রাজ্যের নিজস্ব আয়ের মাধ্যমে সঞ্চয় করা খুবই কঠিন৷ এক তথ্য তুলে ধরে তিনি বলেন, এবছর রাজ্যের নিজস্ব আয় ১৭৪২ কোটি টাকা হবে বলে বাজেটে ধরা হয়েছে৷ তিনি জানান, ২০১৩-১৪ অর্থ বছরে ১৪০৬ কোটি টাকা, ২০১৪-১৫ অর্থবছরে ১৫৭০ কোটি টাকা, ২০১৫-১৬ অর্থবছরে ১৬৩২ কোটি টাকা এবং ২০১৬-১৭ অর্থবছরে ১৭৩৭ কোটি টাকা রাজ্যের নিজস্ব আয় হয়েছে৷ তাতে পরিস্কার ৩০ বছরের রাজ্যের নিজস্ব আয় যোগ করলেও চিটফান্ড সংস্থাগুলি যে টাকা লুঠ করে পালিয়েছে তার সমান হবেনা৷
এদিন তিনি বলেন, বামফ্রন্ট সরকার চিটফান্ড সংস্থাগুলিকে সব রকম ভাবে সহায়তা করেছে৷ ২০১৩ সালে মে মাসে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে আমানতকারীরা যাতে কোনভাবে প্রতারিত না হন৷ কিন্তু, সম্প্রতি সরকারী পোর্টালে অভিযোগের স্পষ্টিকরণ দিতে গিয়ে রাজ্য সরকার যে তথ্য তুলে ধরেছে তাতে স্পষ্ট চিটফান্ড কাণ্ডে রাজ্য সরকার জড়িত রয়েছে৷
বিধায়ক শ্রীনাথ বলেন, বিধানসভার শীতকালিন অধিবেশনে চিটফান্ড কাণ্ডে সিবিআই কাদের নোটিশ দিয়েছে এবং কাদের জেরা করেছে সেই প্রশ্ণ জমা দেওয়া হয়েছিল৷ কিন্তু, সেই প্রশ্ণ গ্রহণ করা হয়নি এবং বাতিল হয়েছে বলেও জানায়নি৷ তিনি বলেন, তাতে প্রমানিত হয়েছে চিটফান্ড নিয়ে রাজ্য সরকার গোপনিয়তা অবলম্বন করতে চাইছে৷ রতনবাবু আরো বলেন, চিটফান্ড সংস্থাগুলির বিরুদ্ধে ২০১০ সালে ২২টি, ২০১১ সালে ৯টি, ২০১২ সালে ১০টি, ২০১৩ সালে ৭৪টি, ২০১৪ সালে ২০টি এবং ২০১৫ সালে ৩টি মামলা হয়েছে৷ এসআইটি বর্তমানে ৭৮টি মামলার তদন্ত করছে৷ এরমধ্যে ১৮টি মামলায় চার্জশিট জমা দিয়েছে৷ কিন্তু, বাকি মামলাগুলি কি পর্যায়ে রয়েছে সে বিষয়ে কোন তথ্য জানাচ্ছে না রাজ্য সরকার৷ তাঁর বক্তব্য, চিটফান্ড সংস্থাগুলিকে বাচানোর উদ্দেশ্যেই বাকি মামলাগুলির কোন তথ্য জানা যাচ্ছেনা৷ তাঁর এই অভিযোগের পেছনে যুক্তি, চিটফান্ড সংস্থা জীবন সমৃদ্ধির মালিকের সাথে মুখ্যমন্ত্রীর পরিবারের ঘনিষ্ঠতা রয়েছে৷ তাই ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে৷ তাঁর মতে, চিটফান্ড কাণ্ডে শাসকদলের হেভিওয়েট নেতা মন্ত্রিরা আষ্টেপৃষ্টে জড়িয়ে পরেছেন৷ কারণ, বিধানসভায় মুখ্যমন্ত্রীর পরিবারের সাথে জীবন সমৃদ্ধি চিটফান্ডের মালিকের ঘনিষ্ঠতার অভিযোগ যখন তোলা হয়েছিল তখন খোদ মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার কোন সদস্যই এর প্রতিবাদ জানাননি৷ তাঁর দাবি, আগামী দিনে চিটফান্ড সংস্থাগুলির সাথে ঘনিষ্ঠতার বহু প্রমাণ মিলবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top