News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সকাশে বিপ্লব ও দেওধর
Image

রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সকাশে বিপ্লব ও দেওধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের দরবারে গেলেন বিজেপি-র প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব এবং প্রভারী সুনীল দেওধর৷ দলের সর্বভারতীয় নেতৃত্বের জরুরি তলবে রাজ্য বিজেপি-র দুই শীর্ষ নেতা গতকাল দিল্লি উড়ে গেছেন৷ দিল্লি যাত্রার আগে রাজ্যপালের সঙ্গে এক বৈঠকও করেন তাঁরা৷ জানা গেছে, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রায় প্রতিদিন বিজেপি-র নেতা-কর্মীদের উপর হামলা ছাড়াও সাংবাদিক হত্যাকাণ্ড-সহ বেশ কিছু ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে৷ অনুষ্ঠিত বৈঠকে সংশ্লিষ্ট বিষয়াবলির ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন প্রদেশ নেতৃত্ব৷ জানা গেছে, রাজ্যের চিটফান্ড কেলেংকারি এবং বিস্তর দুর্নীতির অভিযোগগুলি নিয়েও তাঁদের মধ্যে কথা হয়েছে৷
প্রসঙ্গত, সংসদীয় প্রতিনিধি দল দিল্লি ফিরে গিয়ে ইতিমধ্যেই তাঁদের রিপোর্ট বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কাছে জমা দিয়েছেন৷ রিপোর্টে রাজ্যে বামপন্থী শাসনের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরা হয়েছে৷ জানা গেছে, সংসদীয় প্রতিনিধি দল দিল্লি ফিরে গিয়ে জাতীয় মহিলা কমিশন এবং মানবাধিকার কমিশনকেও তাঁদের ত্রিপুরা সফরের অভিজ্ঞতা বর্ণনা করে বিবরণ জমা দিয়েছে৷ ফলে ধারণা করা হচ্ছে, আগামী মাস-খানেকের মধ্যে রাজ্য সরকারের উপর চাপ যথেষ্ট বৃদ্ধি হতে পারে৷ এদিকে, অপর একটি সূত্রে জানা গেছে, রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে রাজ্যের রাজ্যপালও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠিয়েছেন৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top