News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের শিক্ষাক্ষেত্রে বিরাট পরিবর্তন প্রয়োজন, বললেন বিল গেটস
Image

ভারতের শিক্ষাক্ষেত্রে বিরাট পরিবর্তন প্রয়োজন, বললেন বিল গেটস

নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): সম্প্রতি ভারত সফরে আসার পরে বিল গেটসের কাছে জানতে চাওয়া হয়েছিল ভারতের কোন ক্ষেত্রটায় বিরাট পরিবর্তন প্রয়োজন। এ প্রসঙ্গে গেটসের মত, ভারতে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেলেও শিক্ষাক্ষেত্রে ভারতের উন্নতির হার আশাব্যঞ্জক নয় বলে জানালেন বিল গেটস। বিল গেটস মনে করেন, এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ রদবদল দরকার।
মোদীর স্বচ্ছ ভারত অভিযান নিয়ে বিল গেটস বলেছেন, একটি বাড়িতে শৌচাগার তৈরি করা অনেকটা ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খোলার মতো। মানুষকে বোঝাতে হবে এর প্রয়োজনীয়তা। এছাড়া শেখাতে হবে ব্যবহারও।
দাবি করা হয়েছে, বিল গেটসের সংস্থা সমীক্ষা চালিয়ে দেখেছে, ভারতের কিছু জায়গায় স্বচ্ছ ভারত অভিযান দারুণভাবে সফল। কিন্তু বেশ কিছু জায়গায় মানুষ শৌচাগারের প্রয়োজনীয়তা বিষয় কার্যত নির্লিপ্ত। সেই সমস্ত মানুষের মনোভাবে সবচেয়ে আগে পরিবর্তন আনা প্রয়োজন।
আধার এবং তার ফলে মানুষের গোপনীয়তার অধিকারে হস্তক্ষেপ প্রসঙ্গে সম্প্রতি সারা দেশজুড়ে যে আলোচনা চলছে, সেপ্রসঙ্গে বিল গেটসের মত, প্রত্যেক মানুষের নিজের ব্যক্তিগত তথ্য গোপনের অধিকার আছে। কিন্তু আধার সেই গোপনীয়তার অধিকার লঙ্ঘিত করছে, সেকথা সম্পূর্ণ মানতে নারাজ বিল। তাঁর দাবি, আধার একটি বারো সংখ্যার লাই ডিটেক্টর। একজন মানুষের পরিচয়ের সত্যতা নিশ্চিত করে এই আধার। হয়তো বিভিন্ন অ্যাপলিকেশন লিঙ্ক যুক্ত রয়েছে আধারের সঙ্গে , কিন্তু কোনওটাই আধারের সিস্টেমের মধ্যে থাকে না, দাবি বিল গেটসের। আজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক করেন বিল গেটস।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top