News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি যোগী আদিত্যনাথের
Image

উত্তরপ্রদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি যোগী আদিত্যনাথের

বস্তি, ১৭ নভেম্বর (হি.স.): বিজেপি ক্ষমতায় আসার পরে উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী বলেছেন, গত আট মাসে উত্তরপ্রদেশের কোনও জায়গাতেই সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেনি।
পুরসভা নির্বাচনের প্রচারে বস্তি শহরে গিয়ে এক জনসভায় আদিত্যনাথ বলেন, আমরা যখন ক্ষমতায় আসি তখন গুন্ডামি চরমে পৌঁছেছিল। বিশৃঙ্খলার জেরে রাজ্য ছেড়ে চলে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। তখন এমন একটি দিন ছিল না যেদিন দাঙ্গা হয়নি।
সেই সময়ের সরকার দাঙ্গাবাজদের ডেকে সম্মান জানাত। কিন্তু গত আট মাসে একটিও দাঙ্গা হয়নি। আজ অপরাধীরা পালিয়ে যাচ্ছে আর ব্যবসায়ীরা রাজ্যে বিনিয়োগ করার জন্য ফিরে আসছেন।’
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আরও দাবি, তাঁর সরকার মেরুকরণের রাজনীতি বদলের চেষ্টা চালাচ্ছে। রাজনীতিকে কৃষক ও মহিলা-কেন্দ্রীক করার চেষ্টা চলছে। রামরাজ্য ফিরিয়ে আনার লক্ষ্যে ১১ লক্ষ গরিব মানুষকে বাড়ি এবং ২০ লক্ষ মানুষকে বিদ্যুতের সংযোগ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। আগের সরকার নামমাত্র দামে চিনিকল বিক্রি করে দিয়েছিল। এখন পূর্বাঞ্চলে নতুন চিনিকল তৈরি করা হচ্ছে। এর ফলে যুবকদের কর্মসংস্থান হবে এবং কৃষকরা ফসলের ন্যায্য দাম পাবেন।
পুর নির্বাচনে বিজেপি-কে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আদিত্যনাথ বলেছেন, এই নির্বাচনে বিজেপি জিতলেই বাজেটের অর্থ ঠিকমতো কাজে লাগানো হবে। নির্বাচনের পরে রাস্তায় গবাদি ও ব্যবসায়ীদের সমস্যা মেটানোরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ১৬টি শহরে গোশালা তৈরি করা হবে। গোমূত্র ও গোবর ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হবে। বন্ধ কারখানা খোলারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top