নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ নভেম্বর৷৷ গত ২৮ মে খোয়াই থানার অধীন সমতল পদ্মবিলে সকাল ১১ টা নাগাদ রামধন দাস নামে এক বৃদ্ধা পাঁচ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন ও শ্লীলতাহানি করে৷ এই ঘটনার পর নাবালিকার মা খোয়াই থানয় একটি মামলা দায়ের করেন৷ ঐ মামলার নম্বর ৪৩/১৭৷ মামলাটি নেয়া হয়েছিল আইপিসির ৩৭৬(২) (১) ধারা মোতাবেক৷ পুলিশ মামলা নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে৷ তারপর চলে মামলার বিচার প্রক্রিয়া৷ বৃহস্পতিবার দুপুরে খোয়াই স্পেশাল কোর্টের মাননীয় বিচারক পঙ্কজ কুমার দত্ত সমস্ত সাক্ষীদের বক্তব্য শুনে অভিযুক্ত রামধন দাসকে চার বছরের কারাদন্ড ও ২০০০ টাকা জরিমানা করেন৷ আদালতের এই রায়ে সমতল পদ্মবিল গ্রামের মানুষ খুশী৷ এই মামলায় সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি শৈলেন্দ্র পাল৷

নাবালিকার যৌন নির্যাতনের দায়ে জেল জরিমানা
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















