News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতাদের দুর্নীতি নিয়ে সরব নয় সংবাদ মাধ্যম ঃ রাহুল গান্ধী
Image

কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতাদের দুর্নীতি নিয়ে সরব নয় সংবাদ মাধ্যম ঃ রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হিস)৷৷ কেন্দ্রীয় সরকার এবং বিজেপি নেতাদের দুর্নীতি নিয়ে সরব নয় সংবাদ মাধ্যম৷ বৃহস্পতিবার এমনই অভিযোগ করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুন গান্ধী৷ এদিন সর্বভারতীয় অসংগঠিত কর্মীদের নিয়ে গঠিত কংগ্রেসী সংগঠনের নেতাদের নিয়ে বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে রাহুন গান্ধী বলেন, আপনারা তো আমাকে অনেক প্রশ্ণ করলেন, ঠিকঠাক উত্তরও দিয়েছি৷ আপনার প্রধানমন্ত্রীকে কেন রাফাল চুক্তি নিয়ে প্রশ্ণ করছেন না? একজন ব্যবসায়ীর সুবিধার্থে তিনি পুরো চুক্তি বদলে ফেলেছেন৷ আপানারা অমিত শাহর ছেলেকে নিয়ে কোনও প্রশ্ণ করছেন না কেন? এই প্রশ্ণগুলোই আমি আপানাদের করছি৷ সম্প্রতি কংগ্রেস অভিযোগ এনেছে ফ্রান্সের সংস্থা দাসোর থেকে রাপাল যুদ্ধবিমান কেনা নিয়ে বেনিয়ম করেছে মোদী সরকার৷ ইউপিএ সরকার যে দামে রাফাল কেনার জন্য তদ্বির করেছিল, মোদী সরকার অন্তত তিনগুণ দাম দিচ্ছে নির্মাতা সংস্থাকে৷ আর এই দাম দেওয়ার কারণ ‘মেক ইন ইন্ডিয়া’ পথে অনিল আম্বানির সংস্থার সঙ্গে চুক্তি করে দাসো রাফাল বানাচ্ছে৷ কংগ্রেসের অভিযোগ নিয়ে সরব হয়নি সংবাদ মাধ্যম, এমনটাই  অভিযোগ করলেন রাহুল, চলতি সপ্তাহের গোড়ায় রাপালে-চুক্তি নিয়ে প্রশ্ণ তোলে কংগ্রেস৷ বিরোধী দলের অভিযোগ, এই চুক্তির ক্ষেত্রে জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে সরকারি কোষাগারের লোকসান ঘটিয়ে পছন্দের শিল্প সংস্থাকে সুবিধা দেওয়া হয়েছে৷ যদিও, বিজেপি এই অভিযোগ খারিজ করে বলেছে, অগুস্তা- ওয়েস্টল্যান্ড চপার কোষাগারের লোকসান ঘটিয়ে পছন্দের শিল্প সংস্থাকে সুবিধা দেওয়া হয়েছে৷ যদিও বিজেপি এই অভিযোগ খারিজ করে বলেছে, অগুস্তা- ওয়েস্টল্যান্ড চাপর দুর্নীতিতে দলের সীর্ষে নেতাদের জেরার মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ার দৃষ্টি খোরতে এধরনের অভিযোগ তুলছে কংগ্রেস৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top