News Flash

  • Home
  • Uncategorized
  • সফররত নির্বাচন কমিশনের আধিকারীকদের কাছে রাজনৈতিক দলগুলির গুচ্ছ নালিশ
Image

সফররত নির্বাচন কমিশনের আধিকারীকদের কাছে রাজনৈতিক দলগুলির গুচ্ছ নালিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ আগামী বিধানসভা নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানানোর রীতিমতো প্রতিযোগীতা লক্ষ্য করা গেছে৷ বৃহস্পতিবার রাজ্য সফরে এসেছেন ডেপুটি নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের চার আধিকারিক৷ এদিন রাজ্য অতিথিশালায় রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে নির্বাচন সংক্রান্ত বিষয়ে মতামত সংগ্রহ করেন কমিশনের আধিকারিকরা৷ নির্বাচন কমিশনের কাছে সিপিএম, বিজেপি, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে নালিশ জানিয়েছেন৷

এদিন, সিপিএমের পক্ষ থেকে এক মেমোরেন্ডাম জমা দিয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, হিন্দুত্ব ভাবাবেগকে ব্যবহার করে নির্বাচনের প্রাক মুহুর্তে বিজেপি সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা শুরু করেছে৷ তাতে, রাজ্যের শান্তির পরিবেশ নষ্ট হচ্ছে৷ বিজেপির প্ররোচনায় সিপিএম ক্যাডাররা আক্রান্ত হচ্ছেন৷ সিপিএমের বহু পার্টি অফিস বিজেপি এবং আইপিএফটির এনসি গোষ্ঠির দুসৃকতিরা ভাঙচুর করেছে৷ তার একটি তালিকা নির্বাচন কমিশনের কাছে তুলে দিয়েছে সিপিএম৷ রাজ্যভাগের চক্রান্তের বিষয়টিও নির্বাচনকে ঘিরেই শুরু হয়েছে বলে কমিশনকে জানিয়েছে সিপিএম৷ সেই লক্ষ্যেই আইপিএফটি এনসি গোষ্ঠি ১১ দিন জাতীয় সড়ক অবরুদ্ধ করে রেখেছিল৷ গত ১৯ সেপ্ঢেম্বর জিএমপি’র সমাবেশকে ঘিরে আইপিএফটি এনসি গোষ্ঠির হামলা হুজ্জুতির ঘটনাগুলিও কমিশনকে জানিয়েছে সিপিএম৷ সাথে যোগ করেছে, স্থানীয় একটি সংবাদপত্রে বিজেপি রাজ্য সভাপতির জনসভায় ভাষণের বিষয়টি৷ ঐ সংবাদপত্রের উদ্বৃতি দিয়ে সিপিএম জানিয়েছে, বিশালগড়ে একটি র্যালিতে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশ না থাকলে নির্বাচন পিছিয়ে যেতে পারে৷ পাশাপাশি গত ১৪ এপ্রিল বিজেপি রাজ্য সভাপতির ভাষণের কিছু বক্তব্য কমিশনকে জানিয়েছে সিপিএম৷ সেদিন বিজেপি রাজ্য সভাপতি বলেছিলেন, উত্তরপ্রদেশ এবং মণিপুরে যে ধাঁচে নির্বাচন হয়েছে, একই ধাঁচে রাজ্যেও নির্বাচন অনুষ্ঠিত হবে৷ যদি মুখ্যমন্ত্রী মানিক সরকার তাঁর দলের প্রতিক চিহ্ণে ভোট দেন, সেই ভোটও পদ্মে গিয়ে পড়বে৷

এরই পাশাপাশি রাজ্যকে নানাভাবে আর্থিক দিক দিয়ে বঞ্চনা নির্বাচনের উদ্দেশ্যেই করা হচ্ছে বলে কমিশনের কাছে অভিযোগ করেছে সিপিএম৷ রেগা প্রকল্প সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে নানা অজুহাতে কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করছেনা, তা নির্বাচনকে কেন্দ্র করেই, দাবি সিপিএমের৷ শাসকদল সিপিএম নির্বাচন কমিশনের কাছে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানিয়েছে৷ সাথে আগামী নির্বাচনে ভিভিপ্যাট ব্যবহার করার জন্য কমিশনের সিদ্ধান্তের সাধুবাদ জানিয়েছে সিপিএম৷

এদিন সিপিএম বিজেপির বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ এনেছে, তার পাল্টা বিজেপিও নির্বাচন কমিশনে শাসকদলের বিরুদ্ধে তথ্য প্রমাণাদি সহ নালিশ জানিয়েছে৷ বিজেপির প্রতিনিধিরা কমিশনকে জানিয়েছেন, ভোটার তালিকা নিয়ে এই রাজ্যে সংঘর্ষ হয়৷ ভোটার তালিকা সংশোধনকে ঘিরেও এই রাজ্যে ঝামেলা হয়৷ বহু ভূয়ো ভোটার এই রাজ্যে রয়েছে৷ তা সঠিকভাবে চিহ্ণিত করা না গেলে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়৷ এবিষয়ে বিজেপি মুখপাত্র অশোক সিনহা জানান, কমিশনকে জানিয়েছি রাজ্যে ভূয়ো ভোটারে ছেয়ে গেছে৷ পরিস্থিতি এমন মনে হচ্ছে অর্ধেক বাংলাদেশ এখন ত্রিপুরাতেই অবস্থান করছে৷ রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকা এখনো কাঁটা তারের বেড়া দেওয়া সম্ভব হয়নি৷ ফলে, ওপার থেকে এপারে অবাধে যাতায়াত চলছে৷ শাসকদল নির্বাচনে তা ব্যবহার করছে৷ নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানানো হয়েছে সঠিক ভোটার তালিকা রূপায়ন করার জন্য৷ একজন ভূয়ো ভোটারও যাতে না থাকে তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানানো হয়েছে৷ পাশাপাশি নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রেও কমিশনকে দায়িত্ব নিতে বলা হয়েছে৷

এদিন নির্বাচন কমিশনের কাছে গুচ্ছ দাবি সহ নালিশ জানিয়েছে প্রদেশ কংগ্রেসও৷ তাদেরও অভিযোগ প্রত্যেক বিধানসভা কেন্দ্রে ভূয়ো ভোটার রয়েছে৷ তাদেরকে চিহ্ণিত করে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে৷ প্রদেশ কংগ্রেসের দাবি, স্পর্শকাতর থানাগুলি চিহ্ণিত করে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হবে৷ শাসকদল সমর্থিত সরকারি কর্মচারীদের নির্বাচনের কাজে ব্যবহার করা যাবেনা৷ পাশাপাশি, চাকুরীচ্যুত ১০৩২৩ জন শিক্ষকদের নির্বাচনের কাজে দায়িত্ব দেওয়া যাবেনা৷ প্রদেশ কংগ্রেসের বক্তব্য, নিরপেক্ষ সরকারী কর্মচারীদেরই নির্বাচনের কাজে ব্যবহার করা হোক৷ শুধু তাই নয়, নির্বাচনে শাসকদল প্রশাসন যন্ত্রকে যাতে ব্যবহার করতে না পারে সেই বিষয়টি সুনিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে প্রদেশ কংগ্রেস৷

এদিকে, তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে প্রত্যেকটি বুথে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের নির্বাচনের দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top