News Flash

  • Home
  • Uncategorized
  • টেক অফের সময় পাখির ধাক্কা,ব্যহত বিমান পরিষেবা
Image

টেক অফের সময় পাখির ধাক্কা,ব্যহত বিমান পরিষেবা

চেন্নাই, ১৬ নভেম্বর (হি.স.) : বৃহস্পতিবার গভীর রাত ২.১৫ মিনিট নাগাদ চেন্নাই থেকে কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওয়া হওয়ার সময় পাখির সঙ্গে ধাক্কা লাগে বেসরকারী বিমান সংস্থা ইন্ডিগোর একটি বিমানে। মুহূর্তের মধ্যে বিমানটিকে ফের চেন্নাই বিমানবন্দরে অবতরণ করানো হয়। পরে যাত্রীদের অন্য আর একটি বিমানে করে কাতারের উদ্দেশ্যে রওয়া করানো হয়। সূত্রের খবর পাখির সঙ্গে লাগার ফলে বিমানটির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
অন্যদিকে, বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি পাখির সঙ্গে ধাক্কা লাগার পরে যদি বিমানটি পাইলটের তৎপরতায় চেন্নাই বিমানবন্দরের অবতরণ না করত তবে মাঝ আকাশে বড় ধরণের দুর্ঘটনার মুখে পড়ত । পাইলটের তৎপরতার জন্যই ১৩৪ জন যাত্রীর প্রাণ বেঁচে গেল বলে বিমানবন্দর সূত্রে দাবি করা হয়েছে। কিন্তু এর ফলে কিছুক্ষণের জন্য হলেও বিমান পরিষেবা ব্যহত হয়েছে। টেক অফ করার সময় পাখির সঙ্গে সংঘর্ষ বাঁধে বিমানটির। সূত্রের খবর চেন্নাই বিমানবন্দরে যাত্রী নিরাপত্তা এই ঘটনার পরে বড়সড় প্রশ্নচিহ্নর মুখে পড়ে গেল।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top