News Flash

  • Home
  • Uncategorized
  • পদ্মাবতী মুক্তি পেলে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে দাবি উত্তরপ্রদেশ সরকারের
Image

পদ্মাবতী মুক্তি পেলে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে দাবি উত্তরপ্রদেশ সরকারের

লখনউ, ১৬ নভেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশে পদ্মাবতী সিনেমা মুক্তি পেলে রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে বলে দাবি করল উত্তরপ্রদেশ সরকার। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রককে লেখা এক চিঠিতে এমনি দাবি করলেন রাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি অরবিন্দ কুমার। চিঠিতে তিনি দাবি করেছেন সিনেমাটি নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। জনগণের অভিযোগ সিনেমাটিতে ইতিহাসকে ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে। জনগণের বক্তব্য সম্মান জানিয়ে এই বিষয়ে সেন্সর বোর্ড যেন পদক্ষেপ গ্রহণ করে।
চিঠিতে উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র সচিব দাবি করেছেন রাজ্যে আগামী ২২, ২৬, ২৯ নভেম্বর একাধিক পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে পয়লা ডিসেম্বর। পাশাপাশি ২ ডিসেম্বর ইসলামদের ‘বরাওয়াফত’ উপলক্ষ্যে পদযাত্রা আয়োজন করা হবে। সেই সময় গোটা দেশের মতো উত্তরপ্রদেশের প্রেক্ষাগৃহে যদি পদ্মাবতী মুক্তি পায় তবে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে।
অন্যদিকে, উত্তরপ্রদেশের ডিজিপি সুলখান সিং রাজ্য পুলিশকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছেন। রাজ্যের সিনেমা হল এবং শপিংমলে বাড়তি নহজদারি চালাবে পুলিশ। এই বিষয়ে যে কোন ধর্না, সমাবেশকে দমন করবে পুলিশ। অন্যদিকে রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ আধিকারিকদের বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। উল্লেখ্য আগামী পয়লা ডিসেম্বর মুক্তি পাচ্ছে দীপিকা পাডুকোন, রনবীর সিং অভিনীত পদ্মাবতী।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top