News Flash

  • Home
  • Uncategorized
  • নিজ বাড়িতে কন্যা সন্তান জন্ম দিয়েই মৃত্যু নির্যাতিতা গৃহবধূর
Image

নিজ বাড়িতে কন্যা সন্তান জন্ম দিয়েই মৃত্যু নির্যাতিতা গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১৫ নভেম্বর৷৷ কমলাসাগর বিধানসভায় এক গৃহবধূর রহস্য জনক মৃত্যু৷ গৃহবধূ প্রসবকালে মৃত্যুর মুখে ঢলে পড়ে৷ গৃহবধূর নাম ইয়াসমিন আক্তার (২০)৷ স্বামী আশিক মিয়া৷ এলাকার লোকজন জানায় ইয়াসমিনকে গত দুই বছর ধরে নির্যাতন করা হচ্ছিল৷ এর মধ্যেই ইয়াসমিনের গর্ভে সন্তান আসে৷ গতকাল প্রসব যন্ত্রনায় ছটফট করছিল গৃহবধূ ইয়াসমিন৷ তখন তাকে কোনো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হযনি৷ মেয়ে সন্তান জন্ম দিয়ে সেই গৃহবধূ মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ এলাকাবাসীর কাছ থেকে জানা যায় গৃহবধূ ইয়াসমিনের সন্তান প্রসব হওয়ার পর রক্তক্ষরণ হতে থাকে৷ প্রচন্ড রক্তক্ষরণের ফলে গৃহবধূ মৃত্যু হয়৷ এলাকাবাসীর অভিযোগ যে গৃহবধূরকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়নি৷ চক্রান্ত করে গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে জানায়৷ ঘটনাটি ঘটে কমলাসাগর বিধানসভার অধীন গকুলনগর কালোনি এলাকাতে৷ বিষয়টি নিয়ে গৃহবধূর বাপের বাড়ির লোকজন বিশালগড় মহিলা থানায় মামলা করেছেন৷ একদিনের শিশু সন্তানকে পাশের বাডির এক মহিলাদেখাশুনা করছে৷ ইয়াসমিনের শ্বশুর বাড়ির গাফিলতির কারণে কিংবা পরিকল্পনার ফলে গৃহবধূর মৃত্যু হয়েছে৷ যখনই প্রসব যন্ত্রণা শুরু হয়েছিল সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি৷ বাড়িতে রেখে দেওয়া হয়েছে, আর তাতেই ঘটে গেল বিপত্তি৷ স্থানীয় আশা কর্মীদের ভূমিকা নিয়েও উঠল প্রশ্ণ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top