News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ দিল্লির বাড়ি থেকে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার
Image

দক্ষিণ দিল্লির বাড়ি থেকে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার

নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.) : দক্ষিণ দিল্লির নেব সারায় এলাকার একটি বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় এক দম্পতির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বছর ৩১ এর রামচন্দ্র স্ত্রী নিতু(২৭), দুই সন্তান এবং মাকে নিয়ে নেব সারায় এলাকার একটি বাড়িতে থাকত।
সূত্রের খবর মৃত রামচন্দ্রের মা দাবি করেছে বৃহস্পতিবার সকালে অনেক ডাকাডাকির পরেও দরজা খুলছে না দেখে তিনি প্রতিবেশীদের সাহায্যে দরজা ভেঙে পুত্র এবং পুত্রবধূ ঝুলন্ত দেহ দেখতে পান। অন্যদিকে পুলিশের প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে এটি একটি আত্মহত্যার ঘটনা। যদিও ঘটনাস্থল থেকে কোন ধরণের সুইসাইড নোট পাওয়া যায়নি। অন্যদিকে মৃত রামচন্দ্রের একটি তিন বছরের এবং চার বছরের শিশু রয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেখতে পায় ঝুলন্ত দম্পতির পাশেই ঘুমিয়ে ছিল ওই শিশু দুটি।
স্থানীয় বাসিন্দাদের দাবি মাত্র চার বছর হয়েছে ওই দম্পতির বিয়ে হয়েছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। খুন না নিছকই আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। রামচন্দ্রের সঙ্গে স্ত্রীর নিতু মধ্যে কোন মতানৈক্য ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।ঘটনাস্থলে ফরেনসিক তদন্তসকারী আধিকারিকরা নমুনা সংগ্রহ করেছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top