News Flash

  • Home
  • Uncategorized
  • গভীর রাতে অগ্নিকাণ্ড খানকাহ-ই-মৌলা মসজিদে, আতঙ্ক শ্রীনগরে
Image

গভীর রাতে অগ্নিকাণ্ড খানকাহ-ই-মৌলা মসজিদে, আতঙ্ক শ্রীনগরে

শ্রীনগর, ১৫ নভেম্বর (হি.স.): গভীরগুন-আতঙ্ক শ্রীনগর শহরের উপকণ্ঠে অবস্থিত খানকাহ-ই-মৌলা মসজিদে| আগুনের লেলিহান শিখায় মসজিদের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে| তবে, হতাহতের কোনও খবর নেই| মঙ্গলবার গভীর রাত ১টা নাগাদ খানকাহ-ই-মৌলা মসজিদে আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে রওনা দেয় দমকলের মোট ২২টি ইঞ্জিন| দমকল ও স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে| তবে, অগ্নিকাণ্ডের ঘটনায় মসজিদের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন|
উল্লেখ্য, সুফি সন্ত মীর সৈয়দ আলি হামাদানির স্মরণে শ্রীনগর শহরের উপকণ্ঠে নির্মিত হয় খানকাহ-ই-মৌলা মসজিদ| কাশ্মিরীদের মতে সৈয়দ আলি হামাদানি হলেন ‘আমির-ই-আখবর’ অর্থাত্ মহান কম্যান্ডার এবং ‘শাহ-ই-হামাদান’ অর্থাত্ হামাদান-এর রাজা| ১৩১৪ সালে পার্সিয়াতে জন্মগ্রহণ করেন হামাদান এবং প্রয়াত হন ১৩৮৪ সালে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top