News Flash

  • Home
  • Uncategorized
  • অনির্দিষ্টকালের ধর্মঘটে যাচ্ছেন সর্বশিক্ষার শিক্ষকরা
Image

অনির্দিষ্টকালের ধর্মঘটে যাচ্ছেন সর্বশিক্ষার শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ অনির্দিষ্টকালের ধর্মঘটে যাচ্ছেন সর্বশিক্ষার শিক্ষকরা৷ আগামী ১৩ নভেম্বর থেকে তাঁরা ধর্মঘট পালন করবেন৷ সুকলে হাজিরা দিলেও, ছাত্রছাত্রীদের পড়াবেন না তাঁরা৷ শনিবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন ত্রিপুরা এসএসএ টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাস্তব দেববর্মা৷

এদিন তিনি জানান, দীর্ঘদিন ধরে সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের দাবি জানানো হচ্ছে৷ সেই দাবি রাজ্য সরকার মানছেনা৷ শুধু তাই নয়, তাঁদের জন্য বরাদ্দকৃত বেতনের পুরোটা দেওয়া হচ্ছেনা৷ এদিন অভিযোগ তুলে বলেন, পিএবি অনুসারে প্রতিমাসে উচ্চ বুনিয়াদী স্তরে শিক্ষকদের ২৯৮৭৯ টাকা এবং নিম্ন বুনিয়াদী স্তরে শিক্ষকদের ২৪৬০০ টাকা করে বেতন দেওয়ার কথা৷ কিন্তু, রাজ্যে উচ্চ বুনিয়াদী স্তরে সর্বশিক্ষার শিক্ষকদের ২৫৬৫১ টাকা এবং নিম্ন বুনিয়াদী স্তরের শিক্ষকদের ২০২৮৫ টাকা করে বেতন দেওয়া হচ্ছে৷

এদিন তিনি আরও জানান, তথ্যের অধিকার আইনের মাধ্যমে জানা গেছে, রাজ্য সরকার কেন্দ্রের কাছে ৫৮০৮ জন সর্বশিক্ষার শিক্ষক রয়েছে বলে জানিয়েছে৷ কিন্তু, সর্বসাকুল্যে রাজ্যে সর্বশিক্ষার শিক্ষকের সংখ্যা ৫১৪৫ জন৷ তবে, এখন এই সংখ্যা আরো কমে গেছে৷ কারণ, অনেকেই অন্য দপ্তরে কিংবা টেট উত্তীর্ণ হয়ে শিক্ষা দপ্তরে চাকুরী পেয়েছেন৷ তাই তাঁর ধারণা, রাজ্যে বর্তমানে সর্বশিক্ষার শিক্ষকের সংখ্যা প্রায় ৫০০০৷

এদিন বাস্তববাবু জানান, রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের মতই সর্বশিক্ষার শিক্ষকদেরও বেতন হবে বলে ঘোষণা দিয়েছিল৷ সেই অনুসারে নতুন বেতনক্রম সর্বশিক্ষার শিক্ষকদেরও পাওয়ার কথা ছিল৷ ইতিমধ্যে এই খাতে ৭১ কোটি টাকা রাজ্য পেয়েছে৷ কিন্তু, ঘোষণা দিয়েও রাজ্য সরকার সর্বশিক্ষার শিক্ষকদের রাজ্য সরকারি কর্মচারীদের ন্যয় নতুন বেতনক্রম অনুসারে বেতন দিচ্ছেনা৷ এই সমস্ত বঞ্চনার প্রতিবাদেই আগামী ১৩ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করা সিদ্ধান্ত নিয়েছে সর্বশিক্ষার শিক্ষকরা, জানান বাস্তব দেববর্মা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top