News Flash

  • Home
  • Uncategorized
  • সোম‌বার সূর্যোদয়কালীন দক্ষিণ-পূর্ব আকাশে একইসঙ্গে দেখা যাবে বৃহস্পতি ও শুক্র
Image

সোম‌বার সূর্যোদয়কালীন দক্ষিণ-পূর্ব আকাশে একইসঙ্গে দেখা যাবে বৃহস্পতি ও শুক্র

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): সোমবার এক বিরল মহাজাগতিক ঘটনা দেখা যাবে। আকাশের বুকে মিলে যাবে বৃহস্পতি ও শুক্র। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, সোমবার সূর্যোদয়কালীন দক্ষিণ-পূর্ব আকাশে একইসঙ্গে দেখা যাবে বৃহস্পতি ও শুক্র।
কয়েক সেকেন্ডের ব্যবধানে দেখা যাবে বৃহস্পতি এবং শুক্র। এরপরে ওই দুটি গ্রহ দিগন্তে ডুবে যাবে।
মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, সোমবার সূর্য ওঠার আগে দক্ষিণ-পূর্ব আকাশে কয়েক সেকেন্ডের ব্যবধানে বৃহস্পতি ও শুক্র দুটি গ্রহই কার্যত এক হয়ে গিয়ে আকাশে একটি বড় নক্ষত্রের মত জ্বলজ্বল করবে। একঘণ্টা স্থায়ী হবে এই পরিস্থিতি। তারপর দিগন্তে ডুবে যাবে।
পরিষ্কার আকাশে খালি চোখেই দেখা যাবে এই দৃশ্য। তবে ভারতবাসী এই দুর্লভ দৃশ্য চাক্ষুষ করা থেকে বঞ্চিত থাকবে। এই দৃশ্য সবচেয়ে ভালো দেখা যাবে ইংল্যান্ড থেকে। উল্লেখ্য, সৌরজগতে এই দুই গ্রহের মধ্যে দূরত্ব ৪১ কোটি ৪০ লাখ মাইল।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top