News Flash

  • Home
  • Uncategorized
  • প্রীতি ম্যাচে রাশিয়াকে পরাস্ত করল আর্জেন্টিনা
Image

প্রীতি ম্যাচে রাশিয়াকে পরাস্ত করল আর্জেন্টিনা

মস্কো, ১২ নভেম্বর (হি.স.) : মস্কোর লুজনিকি স্টেডিয়ামের উদ্বোধনী প্রীতি ম্যাচে রাশিয়াকে ০-১ গোলে পরাস্ত করল আর্জেন্টিনা। একটা সময় তো মনে হচ্ছিল ম্যাচটা ড্র হবে। কিন্তু সার্জিও অ্যাগুয়েরোর শেষ মুহূর্তের গোলে গোটা ম্যাচের রং বদলে দেয়।
মস্কোর লুজনিকি স্টেডিয়ামটি নতুন করে সাজানো হয়েছে। স্টেডিয়ামের নতুন করে উদ্বোধন করার জন্য এই প্রীতিম্যাচের আয়োজন করা হয়েছিল। ম্যাচের ৮৬ মিনিটে জয়সূচক গোলটি করেন অ্যাগুয়েরো। তাঁর হেডেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের পর আর্জেন্টিনা দলের ম্যানেজার জর্জ সাম্পাওলি বলেন, “ম্যাচটা নিয়ে আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম, সেটা সফল হয়েছে। বিপক্ষ প্রচন্ড শক্তিশালী ছিল। সেকারণেই আমাদের সাহসের সঙ্গে খেলতে হয়েছে। রাশিয়া আমাদের উপরে যে চাপ সৃষ্টি করেছিল, সেটা কাটিয়ে উঠতে পেরেছি।” এই ম্যাচে আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দেন লিওনেল মেসি। ম্যাচের প্রথম থেকেই আক্রমণের পথে হাঁটে আর্জেন্টিনা। কিন্তু, দূর্ভাগ্যজনকভাবে ম্যাচের প্রথমার্ধে কোনও গোল করতে পারেনি।

Releated Posts

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হল ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকরকে, আগামীকাল উত্তরপ্রদেশে শেষকৃত্য

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্যে। আজ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026
Scroll to Top