News Flash

  • Home
  • Uncategorized
  • চিত্রকূট বিধানসভায় কংগ্রেস হারাল বিজেপিকে
Image

চিত্রকূট বিধানসভায় কংগ্রেস হারাল বিজেপিকে

ভোপাল, ১২ নভেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের সাতনা জেলার চিত্রকূট বিধানসভা কেন্দ্রে বিজেপিকে হারাল কংগ্রেস। সাতনা জেলার চিত্রকূট বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শঙ্করদয়াল ত্রিপাঠীকে হারালেন কংগ্রেস প্রার্থী নিলান্সু চতুর্বেদী। ৯ নভেম্বর এই বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়। রবিবার গণনা শুরু হতেই দেখা যায় কংগ্রেস গণনায় এগিয়ে আছেন। অবশেষে ১৪ হাজার ৩৩৩ ভোটে জয়ী হন নিলান্সু চতুর্বেদী।
উত্তরপ্রদেশ সীমান্ত লাগোয়া এই চিত্রকূটে কংগ্রেসের আধিপত্য বরাবরই বেশি। তার ওপর এবার বিজেপির বিরুদ্ধে তাদের প্রচারের মুখ্য হাতিয়ারই ছিল নোটবন্দি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা সেটাই ‘ডিসাইডিং ফ্যাক্টর’ হয়ে দাঁড়াল নির্বাচনী মঞ্চে। তবে আগামী মাসে গুজরাট নির্বাচনের আগে এই হার বিজেপির কাছে একটা বড় ধাক্কা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top