News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলের বাসিন্দা ১০০জন তরুণ আইসিসে যোগ দিয়েছেন বলে জানিয়েছে কেরল পুলিশ
Image

কেরলের বাসিন্দা ১০০জন তরুণ আইসিসে যোগ দিয়েছেন বলে জানিয়েছে কেরল পুলিশ

কোচি, ১২ নভেম্বর (হি.স.) : কেরলের ১০০ তরুণ আইসিসে যোগ দিয়েছেন ‌বলে কেরল পুলিশ জানিয়েছে। এমনটাই দাবি করল সেই রাজ্যের পুলিশ। জানা গিয়েছে, কেরল থেকে সারা দেশে আইসিসের নেটওয়ার্ক ছড়াতে শুরু করে। গত এক বছরে কেরল থেকে ২১জন তরুণ নিরুদ্দেশ হয়ে যায়। এর জেরে নড়েচড়ে বসে প্রশাসন। তদন্তে দেখা যায়, কেরলের কাসরগড় ও পালাক্কাড জেলা থেকে পালানো তরুণেরা যোগ দিয়েছে জঙ্গি সংগঠন আইসিসে।
সম্প্রতি এনিয়ে তদন্ত করতে গিয়ে কমপক্ষে ১০০ তরুণের আইসিসে যোগদানের বিষয়টি নজরে আসে পুলিশের | তাঁদের দাবির সমর্থনে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মেসেজ সহ ৩০০ ভয়েস ক্লিপও ‌জোগাড় করেছে পুলিশ ।
কিছুদিন আগেই এক মহিলার একটি অডিও ক্লিপ হাতে এসেছে কেরল পুলিশের। সেখানে ওই মহিলা তাঁর স্বামীর মৃত্যুর খবর দিচ্ছে অন্য এক আত্মীয়কে। অডিও ক্লিপে ওই মহিলা বলছেন তাঁর স্বামী জিহাদ করতে গিয়ে মারা গেছে। শুধু তাই নয়, তাঁর দুই সন্তান এখনও সিরিয়ায় রয়েছে বলে ওই মহিলা জানিয়েছেন।
পুলিশের হাতে এসেছে কায়ুম নামে আরও এক ‌যুবকের অডিও ক্লিপ। তার কথার সূত্র ধরে আরও ৩ ‌যুবককে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশের দাবি, কেরলের ওই তিন ‌যুবক সিরিয়ায় গিয়েছিল। সেখানে তারা জঙ্গি প্রশিক্ষণও নিয়েছে। পুলিশ তাদের সিরিয়ায় ‌যাওয়ার টিকিট, ভিসার ফোটোকপি উদ্ধার করেছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top