News Flash

  • Home
  • Uncategorized
  • ইসলামিক ব্যাঙ্কিং পরিষেবায় না আরবিআইয়ের
Image

ইসলামিক ব্যাঙ্কিং পরিষেবায় না আরবিআইয়ের

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.) : দেশের সমস্ত মানুষকে সমানভাবে ব্যাঙ্কিং পরিষেবা দিতে দৃঢ় প্রতিজ্ঞ রিজার্ভ ব্যাঙ্ক। আর সেই কারণে ইসলামিক ব্যাঙ্কিং পরিষেবা দিতে নারাজ দেশের সর্বোচ্চ ব্যাঙ্কিং নিয়ন্ত্রণকারী সংস্থা আরবিআই।
সূত্রের খবর, তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে এই বিষয়ে আরবিআই কাছে জানতে চাওয়া হলে আরবিআইয়ের পক্ষ থেকে বলা হয় ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে দেশের সব মানুষকে সমানভাবে আর্থিক পরিষেবা দেওয়ার জন্য ইসলামিক ব্যাঙ্কিং পরিষেবা দিতে পারবে না। কারণ হিসেবে বলা হয়েছে ইসলামিক ব্যাঙ্কিংয়ের নীতি অনুযায়ী সুদ দেওয়ার কোন নিয়ম নেই। আর সেই কারণে দেশের মানুষকে সমানভাবে আর্থিক পরিষেবা দেওয়ার সময় জটিলাতার সৃষ্টি হতে পারে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে আরবিআই।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার ইসলামিক ব্যাঙ্কিং সংক্রান্ত রিপোর্ট আরবিআইয়ের কাছে চেয়েছিল। জবাবে আরবিআই জানিয়েছিল ইসলামিক ব্যাঙ্কিংয়ে পরিষেবার ক্ষেত্রে জটিলতা রয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top