News Flash

  • Home
  • Uncategorized
  • রাম রহিম জেলে যাওয়ার পর থেকেই ধুঁকছে ডেরা সাচ্চা সওদা
Image

রাম রহিম জেলে যাওয়ার পর থেকেই ধুঁকছে ডেরা সাচ্চা সওদা

হরিয়ানা, ১১ নভেম্বর (হি.স.): রাম রহিম জেলে যাওয়ার পর থেকেই ধুঁকছে ডেরা সাচ্চা সওদা। হরিয়ানার সিরসায় ৮০০ একর জমির উপর ২,১০০ কোটি টাকার ব্যবসাকে ক্রমশ গ্রাস করছে মন্দা। রাম রহিম জেলে যাওয়ার পর থেকে পড়তির দিকে ধর্মের কারবার। গত ২৫ অগাস্ট জোড়া ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয় গুরমিত সিং। রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই উত্তর ভারতের একাংশ জুড়ে তাণ্ডব শুরু করে রাম রহিমের ভক্তরা। হিংসায় প্রাণ হারান অন্তত ৪৫ জন। আহত হন তিন’শোরও বেশি। এরপরই ডেরার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা রুজু করে পুলিশ। তারপরই আদালতের নির্দেশে ফ্রিজ করা হয় ডেরার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এতেই চরম সংকটে পড়েন ডেরার বাসিন্দারা। রাম রহিমের ডেরার মধ্যেই রয়েছে ভেষজ দ্রব্য, পানীয় জল, ব্যাটারি, ভোজ্যতেল ও আটা-ময়দা তৈরির কারখানা। এখন সে সব বন্ধ। ফাঁকা পড়ে রয়েছে সংলগ্ন সংবাদপত্রের দফতর, রিসর্ট, শপিং মল, সিনেমা, পেট্রোল পাম্প, রেস্তরাঁ ও হোটেল।

এমনকি ডেরার রাস্তাতেও মানুষের দেখা নেই। হরিয়ানা পুলিশ সূত্রের খবর, ডেরার ভিতর আগে যেখানে ১০,০০০ ভক্ত বাস করতেন, এখন সেই সংখ্যা নেমে এসেছে ৮০০-তে। সিরসা পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে ডেরার প্রতিষ্ঠাতা শাহ মস্তানা বালোচিস্তানির জন্মজয়ন্তীতে কিছু ভক্তের জমায়েত হয়েছিল। তবে তার সংখ্যা নেহাতই কম। মেরে কেটে মাত্র ৪,০০০। ডেরার এক অনুগামী জানিয়েছেন, এই মুহূর্তে চূড়ান্ত অর্থসংকটে ভুগছে সাচ্চা সওদা। কেউ ডেরার সম্পত্তি কিনতেও আসছে না বলে জানিয়েছেন তিনি। ডেরা সংলগ্ন এক দোকানদার জানিয়েছেন, আগে যেখানে দোকানে ভক্তের লাইন পড়ে যেত, এখন সেখানে মানুষ হাতে গোনা। শুধু তাই নয়, রাম রহিম গ্রেফতার হওয়ার পর থেকেই তার বহু ঘনিষ্ঠ অনুগামী ফেরার। ডেরার দায়িত্ব নিতে রাজি নয় রাম রহিমের ছেলে জসমিত ইনসানও। ফলে নেতৃত্বের অভাবে সিদ্ধান্তহীনতায় ধুঁকছে সাচ্চা সওদা।

অর্থভাবে ধুঁকছে ডেরার ভিতরের হাসপাতাল, স্কুল ও কলেজ। নিজেদের দৈনন্দিন খরচ চালানোর জন্য ইতিমধ্যেই পঞ্জাব ও হরিয়ানা আদালতের কাছে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি চেয়ে দ্বারস্থ হয়েছে পড়ুয়া ও রোগীরা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top