News Flash

  • Home
  • Uncategorized
  • মেয়ে পাচারকারী মহিলাকে ছেড়ে দিল পুলিশ, তীব্র ক্ষোভ
Image

মেয়ে পাচারকারী মহিলাকে ছেড়ে দিল পুলিশ, তীব্র ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷  মেয়ে পাচারকারী সন্দেহে দিল্লিত বিবাহ সূত্রে বসবাসকারী এক মহিলাকে আটক করেও ছেড়ে দেয় কৈলাসহর মহিলা থানার পুলিশ৷ এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ জানা গেছে, সন্দেহভাজন এই ২৮ বর্ষীয়া মহিলার বাড়ি ধর্মনগরের হাফলং চা বাগান এলাকায়৷ দিল্লিতে মহিলার এক বোনের বিয়ে হয়৷ সে সূত্রে এই মহিলা দিল্লিতে বোনের বাড়িতে বেড়াতে গেলে দিল্লির পালাম থানা এলাকার এক যুবকের সাথে তার পরিচয় হয়৷ পরিচয়ের সূত্র ধরে পরবর্তীকালে তাদের বিয়ে হয়৷ মহিলা বিয়ের পর দিল্লি চলে যায়৷ এদিকে, বছর খানেক আগে সংগীতা বাড়ি আসে এবং কৈলাসহরের সরোজিনী চা বাগানের হরি মোহন কর্মকারের ষোড়শী মেয়ে শান্তা কর্মকারকে দিল্লিতে কাজের সংস্থান করে দেবে কথা দিয়ে শান্তার মা বাবাকে লোভ দেখিয়ে দিল্লি নিয়ে যায়৷ কিছু দিন মেয়ের সাথে কৈলাসহরে মেয়েটির মা মিনা কর্মকার, বাবা হরি মোহনের সাথে কথাবার্তা হয়৷ কিন্তু বিগত ৭-৮ মাস যাবত যোগাযোগ ছিন্ন হয়ে যায়৷ এই অবস্থায় দিল্লির পালাম থানা থেকে তাদের জানানো হয় শান্তা কর্মকারের জন্ডিস রোগে আক্রান্ত হয়ে দিল্লির দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে  মারা গেছে৷ এ সংবাদ পাওয়া মাত্র শান্তার মা ও বাবা ওই মহিলার ধর্মনগর স্থিত বাড়িতে যান সেখানে গিয়ে মহিলাকেও পেয়ে যান তারা৷ তারপর তারা প্রায় জোর করেই মহিলাকে কৈলাসহর মহিলা থানায় নিয়ে আসে৷ সেখানে মহিলা জানায় শান্তাকে মাসিক ৭ হাজার টাকা বেতন দেবে বলে কথা দিয়ে দিল্লি নিয়ে গিয়েছিল৷ যাবার কালে ৪ হাজার টাকা মা ও বাবার হাতে দেওয়া হয়েছিল৷ থানায় সংগীতার বিরুদ্ধে আর কয়েকজন অভিযোগ করে৷ এই মহিলা এলাকায় আরও মেয়েদের দিল্লি নিয়ে যেতে আরও কয়েকজনের সাথে যোগাযোগ করে৷ এদিকে শান্তার মৃত্যুর ঘটনায় মহিলার স্বামী শর্মাকেও আটক করেছে পালাম থানা পুলিশ৷ কিন্তু মহিলা থানা ঘটনাটিকে হাল্কা ভাবে নিচ্ছে বলে এলাকা বাসির অভিযোগ৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top