News Flash

  • Home
  • Uncategorized
  • এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাইলটের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
Image

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাইলটের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

তিরুঅনন্তপুরম, ১০ নভেম্বর (হি.স.) : এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক পাইলটের বিরুদ্ধে উঠল শ্লীলতাহানির অভিযোগ৷ এক বিমানসেবিকা তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন৷ এনিয়ে কেরালার তিরুঅনন্তপুরমের পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে৷
একজন ক্রু মেম্বার অভিযোগে জানান, ওই পাইলট তাঁকে শ্লীলতাহানি করেছে৷ অন্যজন সরাসরি অভিযোগ জানাননি৷ তবে পুলিশের কাছে তিনি বিবৃতি দিয়েছেন, ওই পাইলট তাঁর সঙ্গেও একই আচরণ করেছেন৷ ভালিয়াথুরু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই পাইলটের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে৷ অভিযুক্ত পাইলটের নাম মনোজ কুমার৷ শ্লীলতাহানি, আটকে রাখা, হুমকি দেওয়া ও অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগ দায়ের হয়েছে তার নামে৷ ভারতীয় দণ্ডবিধির সেকশন ২৫৪এ, ৩৪২, ৫০৬ ও ২৯৪ (বি) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ বিমানের কয়েকজন কর্মচারী ও প্রাক্তন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করার কাজ চলছে৷ কেউ কেউ বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি৷ কিন্তু একজন জানিয়েছেন, তিনিও একই ঘটনার শিকার হয়েছেন৷ ২০০৭ সালে তাঁর সঙ্গে একই ঘটনা ঘটেছিল বলে তিনি জানিয়েছেন৷ তিনি পুলিশের কাছেও বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেন৷ এও অভিযোগ করেন, ওই পাইলট তাঁকে হুমকি দিয়েছিলেন যদি খবরটি বাইরে প্রকাশ পায় তবে তাঁর চাকরি চলে যেতে পারে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top