News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে ব্রিজ থেকে নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই বাস, হতাহত ৫
Image

উত্তর প্রদেশে ব্রিজ থেকে নদীতে পড়ে গেল যাত্রীবোঝাই বাস, হতাহত ৫

লখনউ, ১১ নভেম্বর (হি.স.): ‘ভিলেন’ ধোঁয়াশার দাপটে দৃশ্যমানতা কম থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটল উত্তর প্রদেশের বান্দা জেলায়| শনিবার সকালে বান্দা জেলার পৈলানির কাছে ধোঁয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে কেন নদীতে পড়ে গেল উত্তর প্রদেশ রোডওয়েজে বাস| দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাসের চালক| এছাড়াও আহত হয়েছেন ৪ জন| এসপি বান্দা শালিনী জানিয়েছেন, শনিবার সালে জসপুরা থেকে বান্দা অভিমুখে যাচ্ছিল উত্তর প্রদেশে রোডওয়েজ বাসটি| চালক ও কন্ডাক্টর সহ বাসটিতে মোট পাঁচ জন যাত্রী ছিলেন| বান্দা জেলার পৈলানির কাছে ধোঁয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে কেন নদীতে পড়ে যায় বাসটি|
দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের চালক রাম নরেশ| গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন বাসের কন্ডাক্টর সহ চার জন যাত্রী| এসপি আরও জানিয়েছেন, বাসের কন্ডাক্টরের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| তাঁকে চিকিত্সার জন্য কানপুরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে|
সাত সকালে মর্মান্তিক এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| মৃতের পরিবার প্রতি ২ লক্ষ টাকা, গুরুতর আহতদের ৫০ হাজার টাকা এবং সামান্য আহতদের ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top