News Flash

  • Home
  • Uncategorized
  • আমুলের টুইটারে প্রস্তাবে সায়, পার্সেল ভ্যানে মাখন সরবরাহ শুরু করল রেল
Image

আমুলের টুইটারে প্রস্তাবে সায়, পার্সেল ভ্যানে মাখন সরবরাহ শুরু করল রেল

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.) : টুইটারে পাঠানো আমূলের প্রস্তাবে সায় দিল ভারতীয় রেল । দেশের বৃহত্তম দুধ প্রস্তুতকারী সংস্থার প্রস্তাব, রেল যদি রেফ্রিজারেটেড পার্সেল ভ্যান সরবরাহ করে, তাহলে দেশের বিভিন্ন কোনায় অতি সহজেই মাখন পৌঁছে দেওয়া সম্ভব হবে। অমুলের পাঠানো এই প্রস্তাবে সায় দিল ভারতীয় রেল | সেই প্রস্তাব অনুসারে শনিবার পালানপুর থেকে দিল্লির উদ্দেশ্যে আমুল বাটার নিয়ে রওনা হয় প্রথম রেফ্রিজারেটেড ভ্যানটি।
যাত্রীদের অভিযোগ শোনার জন্য টুইটারের দরজা আগেই খুলে দিয়েছিল ভারতীয় রেল। গত ২৩ সেপ্টেম্বর দেশের বিভিন্ন প্রান্তে মাখন পৌঁছে দিতে টুইটারেরই ভারতীয় রেলকে একটি অভিনব প্রস্তাব দেয় আমূল। দেশের বৃহত্তম দুধ প্রস্তুতকারী সংস্থার প্রস্তাব, রেল যদি রেফ্রিজারেটেড পার্সেল ভ্যান সরবরাহ করে, তাহলে দেশের বিভিন্ন কোনায় অতি সহজেই মাখন পৌঁছে দেওয়া সম্ভব হবে।
প্রায় ১ মাস পর তাদের সেই প্রস্তাবে রাজি হয় রেল। অমুলের পাঠানো এই প্রস্তাবে সায় দিয়ে মাইক্রো-ব্লগিং সাইটে আমূলের বিখ্যাত ট্যাগলাইনকেই হাতিয়ার করে রেল লেখে, দেশের প্রতি কোনে ‘টেস্ট অফ ইন্ডিয়া’-কে পৌঁছে দিতে ভারতীয় রেল ‘আটারলি বাটারলি ডিলাইটেড’। এদিন মিল্ক ট্রেনের মাধ্যমে প্রথম কনসাইনমেন্ট রওনা দেয়। সেই প্রস্তাব অনুসারে শনিবার পালানপুর থেকে দিল্লির উদ্দেশ্যে আমুল বাটার নিয়ে রওনা হয় প্রথম রেফ্রিজারেটেড ভ্যানটি।
এবিষয়ে আমূল টুইটারে জানায়, ১৭ মিলিয়ন টন (১ কোটি ৭০ লক্ষ টন) আমূল মাখন প্রথম রেফ্রিজারেটর ভ্যানে করে পালনরপুর থেকে দিল্লি রওনা দিয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য রেলমন্ত্রককে ধন্যবাদ। জবাব দেন খোদ রেলমন্ত্রী। পীযুষ গয়াল বলেন, গুজরাত থেকে দিল্লি — ভালবাসা সমেত তৈরি করে সরবরাহ করা হল।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগেই রেফ্রিজারেটেড পার্সেল ভ্যান পরিষেবা চালু করে রেল। মূলত, দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকা পণ্য যেমন—ফল, সব্জি, ফ্রোজেন মিট এবং চকোলেট এই বিশেষ ট্রেনের মাধ্যমে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাঠানো হয়। এবার তাতে যোগ হল অমুলের পণ্য সামগ্রী |

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top