News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচলের দুটি আসনে উপ-নির্বাচনের দাবি জানাল কংগ্রেস
Image

অরুণাচলের দুটি আসনে উপ-নির্বাচনের দাবি জানাল কংগ্রেস

ইটানগর, ১১ নভেম্বর (হি.স.): অরুণাচল প্রদেশের দুটি বিধানসভা আসনের উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে কংগ্রেস। ওই দুটি বিধানসভা আসনের মধ্যে একটি হল ইস্ট কামেং জেলার পাক্কে কেশং বিধানসভা আসন। অন্য আসনটি লোয়ার সিয়াং জেলার লিকাবালি বিধানসভা আসন।

রাজ্য কংগ্রেস সভাপতি তাকাম সঞ্জয় নির্বাচন মুখ্য নির্বাচন কমিশনারকে একটি চিঠি লিখে জানিয়েছেন, গত কয়েকমাস ধরে ওই দুটি আসনের বিধানসভা উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা স্থগিত আছে। অবিলম্বে উপ-নির্বাচনের দিন ঘোষণা করা হোক।

অরুণাচলের ওই দুটি আসনের মধ্যে একটি আসন শূন্য রয়েছে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী কামেং ডোলো সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে তাঁর বিধানসভার সদস্যপদ খোয়ানোর পরে। আর একটি আসন ফাঁকা আছে গত সেপ্টেম্বরে স্বাস্থ্যমন্ত্রী জোকডে কেনার মৃত্যুর পরে। প্রসঙ্গত, শীর্ষ আদালতের নির্দেশানুসারে শূন্য আসনে ৬ মাসের ভিতর নির্বাচন হওয়ার কথা। তবে এর আগে একবার নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেও পিছিয়ে আসে। সেবার আবহাওয়া খারাপ থাকায় নির্বাচন হতে পারেনি। -হিন্দুস্থান সমাচার।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top