News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক স্বল্পতা, সুকলে তালা দিয়ে রাস্তা অবরোধ ছাত্রছাত্রীদের
Image

শিক্ষক স্বল্পতা, সুকলে তালা দিয়ে রাস্তা অবরোধ ছাত্রছাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ নভেম্বর৷৷ তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত উত্তর মহারানীপুর এলাকার বলরাম কোবরা এইচ এস সুকলের গেইটে তালা ঝুলাল সুকলের ছাত্রছাত্রীরা৷ তারা শুধু শিক্ষক-শিক্ষিকাদের তালাবন্ধী করে রাখেনি, পরবর্তী সময়ে বিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার মূল রাস্তাটিও অবরোধ করে রাখে প্রায় দু ঘন্টা৷ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ককবরক শিক্ষক নেই, তাই পদক্ষেপ নিতে হয়েছে, জানাল বিক্ষোভকারী জনৈকা ছাত্রী৷

ইতিমধ্যেই বিদ্যালয়ে বিভিন্ন ক্লাস পরীক্ষাও চলছে৷ কিছুদিনের মধ্যেই বার্ষিক পরীক্ষাও৷ কিন্তু ককবরক শিক্ষকের অভাবে এই বিষয়টিতে ছাত্রছাত্রীদের ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ৷ আরো অভিযোগ, শুধু মাত্র ককবরক শিক্ষকই নয়, অন্যান্য বিষয় শিক্ষক সহ পরিকাঠামোগত দুর্বলতাও রয়েছে বিদ্যালয়ে৷

বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা জানায়, দীর্ঘ দিন ধরেই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এই ব্যাপারে অবগত করলে তিনি কোন কর্ণপাতই করছেন না৷ কেবল সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিতেন৷ তাই, আজ দীর্ঘদিন কেটে গেলেও কোন উপায়ান্তর না দেখে বিদ্যালয়ের সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীরা প্রথমে প্রধান গেইটে তালা দেয় এবং পরবর্তী সময়ে রাস্তা অবরোধে বসে৷

এই অবরোধের ফলে উভয় দিকে যানজট দেখা দেয়৷ এরই মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন বনিক ছাত্রছাত্রীদের সাথে কথা বলতে চাইলে তাদের মধ্যে থেকে পাঁচ জনের এক প্রতিনিধি দল প্রধান শিক্ষকের সাথে কথা আলোচনা করে৷ প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের বলেন, মাত্র দেড় মাস হয়েছে তিনি এই বিদ্যালয়ের দায়িত্ব পেয়েছেন৷ বিষয়টি সম্পর্কে তিনি অবগত ছিলেন না৷ তবে তিনি সমস্ত ব্যাপার নিয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তরের সাথে কথা বলবেন এবং সাত দিনের মধ্যে ককবরক শিক্ষকের ব্যাবস্থার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন৷ এই আশ্বাস পেয়ে ছাত্রছাত্রীরা পথ অবরোধ তুলে নেয় এবং গেইটের তালা খুলে দেয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top