News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে সিপিএম-বিজেপি সংঘর্ষ, আহত বহু, থানা ঘেরাও, পার্টি অফিস ভাঙচুর, পরিস্থিতি উত্তপ্ত, কেন্দ্রীয় হস্তক্ষেপের জল্পনা উস্কে দিলেন সমীর বর্মণ
Image

পৃথক স্থানে সিপিএম-বিজেপি সংঘর্ষ, আহত বহু, থানা ঘেরাও, পার্টি অফিস ভাঙচুর, পরিস্থিতি উত্তপ্ত, কেন্দ্রীয় হস্তক্ষেপের জল্পনা উস্কে দিলেন সমীর বর্মণ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম / বিশালগড় / কমলাসাগর, ৯ নভেম্বর৷৷ রাজনৈতিক সংঘর্ষে আবারও উত্তাল রাজ্য৷ পৃথক স্থানে সিপিএম ও বিজেপি’র মধ্যে সংঘর্ষে উভয় দলের বেশ কয়েকজন আহত হয়েছেন৷ উভয় দলের পার্টি অফিসও ভাঙচুর করেছেন কর্মী সমর্থকরা৷ রাজ্যে উত্তপ্ত এই পরিস্থিতে কেন্দ্রীয় হস্তক্ষেপের জল্পনা উস্কে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর বর্মণ৷ সংঘর্ষের পর রাতে বিশালগড়ে দাঁড়িয়ে বলেন, রাজ্যে এখন কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ আগামী বিধানসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভোট করতে গেলে, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া তা কোনভাবেই সম্ভব নয়৷

বৃহস্পতিবার মুড়াবাড়িতে বিজেপি ও সিপিএমের মধ্যে সংঘর্ষে উভয়দলের বেশ কয়েকজন আহত হয়েছেন৷ এই ঘটনায় উত্তেজিত হয়ে বিজেপি ও সিপিএমের কর্মী সমর্থকরা উভয়দলের পার্টি অফিসে ভাংচুড় চালিয়েছে৷ পরিস্থিতি মোকাবেলায় মুড়াবাড়ি সহ বিস্তির্ণ এলাকায় বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে৷ খবর পেয়ে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব, সহ সভাপতি সুবল ভৌমিক এবং বিধায়ক সুদীপ রায় বর্মণ ঘটনাস্থলে ছুটে গেছেন৷ এদিকে, উভয় দলের পার্টি অফিসগুলিতে দলীয় কর্মী সমর্থকরা জড়ো হয়েছেন৷ পরিস্থিতি যেকোন মুহুর্তে উত্তপ্ত হয়ে উঠতে পারে, সেই আশঙ্কাও করছে পুলিশ৷ তাই, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চারিদিকে কঠোর নজরদারি চালাচ্ছে পুলিশ৷

এদিন, মুড়াবাড়ি এলাকায় সিপিএম কর্মীদের সাথে বিজেপি কর্মীদের বাকবিতন্ডাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত বলে দাবি সিপিএমের৷ সিপিএমের অভিযোগ, স্থানীয় এক সিপিএম নেতাকে বিজেপি কর্মী মদমত্ত অবস্থায় গালাগাল দিয়েছিলেন৷ এর থেকেই দুই দলের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়৷ এক সময় তা রণক্ষেত্রের রূপ ধারন করে৷ এদিকে, বিজেপি’র অভিযোগ, বিশ্রামগঞ্জে দলীয় সম্মেলন থেকে ফেরার পথে সিপিএম কর্মীরা বিজেপি’র জনৈকা মহিলা কর্মীকে আক্রমণ করেন৷ এই খবর পেয়ে যুব মোর্চার কর্মীরা তাঁকে উদ্ধারে গেলে তাদের উপরও সিপিএম কর্মীরা আক্রমণ করেন৷

অভিযোগে জানা গেছে, মুড়াবাড়ি এলাকায় এদিন রাত পৌনে ৮ টা নাগাদ সিপিএম কর্মীদের উপর বিজেপি কর্মীরা হামলা চালান৷ তাতে চারজন সিপিএম কর্মী গুরুতর আহত হন৷ সঙ্গে সঙ্গে তাদের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তখন, এই ঘটনার প্রতিবাদে স্থানীয় সিপিএম কর্মীরা হাসপাতালের সামনে আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করেন৷ একই সময়ে বিজেপির একটি গাড়ি ঐ রাস্তা দিয়ে যাচ্ছিল৷ অভিযোগ, অবরোধকারী সিপিএম কর্মীরা বিজেপির গাড়িতে হামলা চালান৷ তাতে, বিজেপির এক নেতা সহ তিন জন আহত হন৷ বিজেপি’র আরো দাবি, ঐ নেতা বিশালগড় মহকুমা হাসপাতালে আক্রান্ত কর্মীদের দেখতে যাচ্ছিলেন৷ তখন তার গাড়ি ভাঙ করে সিপিএমের কর্মীরা৷ এই ঘটনায় প্রতিবাদে বিজেপি বিশালগড় থানা ঘেরাও করে৷ একই সাথে উত্তেজিত বিজেপি কর্মীরা থানার উল্টো দিকে শাসকদল সমর্থিত শ্রমিক সংগঠনের অফিসে ভাংচুড় চালান৷ এই খবর ছড়িয়ে পড়তেই কড়ইমুড়া এলাকায় সিপিএম বিজেপির পার্টি অফিসে ভাংচুড় চালায়৷ পাল্টা বিজেপিও ঐ এলাকায় সিপিএমের পার্টি অফিস ভাংচুড় করে৷

সমগ্র ঘটনায় বিশালগড় মহকুমা জুড়ে পরিস্থিতি প্রচন্ড উত্তপ্ত হয়ে উঠে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে৷ সূত্রের খবর, চড়িলাম বাজারে সিপিএম ও বিজেপি পার্টি অফিসে প্রচুর কর্মী সমর্থক জড়ো হয়েছেন৷ যে কোন সময় দুই দলের মধ্যে সংঘর্ষ বাঁধতে পারে, সেই আশঙ্কাও করছে পুলিশ৷

এদিকে, খবর পেয়ে আগরতলা থেকে ছুটে গেছেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব, সহ সভাপতি সুবল ভৌমিক এবং বিধায়ক সুদীপ রায় বর্মণ৷ জানা গেছে, সমগ্র পরিস্থিতি নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সিপাহীজলা জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছেন৷ বিশালগড় মহকুমা হাসপাতালে আটকে থাকা বিজেপি কর্মীদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করার জন্য পুলিশ সুপারকে তিনি অনুরোধ জানিয়েছেন৷ পাশাপাশি, পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইজি আইন শৃঙ্খলার সাথেও তিনি কথা বলেছেন৷

এই পরিস্থিতির খোজ খবর নিতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর বর্মণ৷ তিনি বলেন, রাজ্যের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে৷ বিরোধী সমর্থকদের উপর ক্রমাগত আক্রমণ করছেন শাসক দলীয় সমর্থকরা৷ এমন পরিস্থিতি থাকলে আগামী বিধানসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যাবে না৷ তাই তিনি মনে করেন, রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন৷ কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়৷ তিনি মনে করিয়ে দেন, ১৯৮৮ সালেও এমনই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল৷

এদিকে, আজ রাতে শেষ পাওয়া খবরে জানা গেছে, বিজেপি কর্মীরা বিশালগড় থানা ঘেরাও তুলে নিয়েছেন৷ তবে, সমগ্র মহকুমা জুড়ে পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে৷

এদিকে, কমলাসাগর বিধানসভার অধীন পান্ডবপুর পঞ্চায়েতের নাকের ডগায় রয়েছে কমিউনিটি হল৷ আর তার পাশেই রয়েছে পুরোনো দুইটি শৌচালয়৷ ডুকলী ব্লক থেকে শেষ পর্যন্ত স্থীর হয় সেই গুলি ভেঙ্গে নতুন ভাবে নির্মাণ করা হবে৷ কিন্তু আচমকা সেই গুলি ভেঙ্গে নিয়ে যাচ্ছেন স্থানীয়রা৷ এই খবর পেয়ে বৃহস্পতিবার ১২টা নাগাদ বিজেপি কর্মীরা ছুটে যান এবং হাতে নাতে আটক করেন কয়েক জন শ্রমিকদের৷ তাদের জিজ্ঞাসা করতেই তারা জানান, পঞ্চায়েত সচিবের অনুমতিতে ইটগুলি নিয়ে যাওয়া হচ্ছে৷ কিন্তু সরকারী ইট কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে, সেই প্রশ্ণ তুলেন বিজেপি কর্মীরা৷ তাই তারা সচিব পিন্টু দে’কে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ তাদের বক্তব্য, সচিব প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ইট চুরির সাথে জড়িত৷ তাই তাকে গ্রেপ্তার করার দাবি জানান বিজেপি কর্মীরা৷ খবর পেয়ে ছুটে আসে আমতলী থানার পুলিশ৷ এদিকে, এই খবর ছড়িয়ে পড়তেই সিপিএমের সমর্থকরা ছুটে আসেন এবং পঞ্চায়েত অফিস কেন ঘেরাও করা হয়েছে, তাই বিজেপি কর্মীদের মারধোর শুরু করে৷ এই ঘটনায় চারিদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী৷ অভিযোগ, পুলিশের সামনেই বিজেপি কর্মীদের মারধর করেছেন সিপিএম কর্মীরা৷ বিজেপির দাবি, ইটগুলি স্থানীয় সিপিএমের নেতাদের বাড়ীতে রয়েছে৷ এই ঘটনায় বেশ উত্তেজনা ছড়ায় পান্ডবপুর পঞ্চায়েতের ফুলতুলী এলাকায়৷

এদিকে, কাঠালিয়া পঞ্চায়েত অফিসের সামনে বিজেপি ও শাসক দলের কর্মীদের মধ্যে বচসায় গুরুতর জখম হয়েছেন বিজেপি সমর্থক৷ অভিযোগ, শাসক দলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত নকুল মন্ডলের নেতৃত্বে শতাধিক সিপিএম কর্মী হামলা চালায় বিজেপি কার্যকর্তাদের উপর৷ এই ঘটনায় সিপাহীজলা জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ গুরুতর জখম হয়ে জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷ বিজেপি মন্ডল নেতৃত্বের অভিযোগ, কাঠালিয়া পঞ্চায়েতে দূর্নীতি ইস্যুতে বিজেপি কার্যকর্তারা পঞায়েত অফিসে বিক্ষোভ প্রদর্শন করতে যাওয়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত৷ রাতে বাড়িঘরে শাসক দলের সমর্থিতরা হামলা হুজ্জুতি চালিয়েছেন বলে অভিযোগ করেন বিজেপি নেতৃত্ব৷ এই ঘটনার দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে যুব মোর্চা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top