News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে পথ দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
Image

দিল্লিতে পথ দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.) : শীত এখনও জাকিয়ে পড়েনি তার আগেই গত এক সপ্তাহ ধরে ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন হয়েছে রয়েছে রাজধানী দিল্লি। বায়ুদূষণের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে কমেছে দৃশ্যমানতা। তার জেরে ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা। সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে দিল্লির যমুনা খাদার এলাকায় একটি গাড়ি দুর্ঘটনায় নিহত হন ২ জন এবং আহত হন ৩ জন আরোহী। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, অতিরিক্ত কুয়াশার কারণে কম দৃশ্যমানতা হওয়ায় গাড়ির চালক রাস্তার বাঁক দেখতে না পাওয়ার ফলে গাড়িটি যমুনা নদীর জলে গিয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় পুলিশ। ডুবুরি নামিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গাড়ির চালক দীপক জাঙ্গির এবং কিষাণ যাদবকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। বাকি আহত আরোহীদের চিকিৎসা চলছে।
পুলিশের সূত্রের দাবি করা হয়েছে, দুর্ঘটনা গাড়িতে থাকা পাঁচ আরোহী পার্টি থেকে বাড়ি ফিরছিল। সেই সময় যমুনা খাদার এলাকা দিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। উল্লেখ্য চলতি সপ্তাহের ৭ ই নভেম্বর নয়ডা-আগ্রা যমুনা এক্সপ্রেসওয়ে ঘন কুয়াশার কারণে কম দৃশ্যমানতা হওয়ায় ১৮ টি গাড়ি একে অন্যকে ধাক্কা মারে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top