News Flash

  • Home
  • Uncategorized
  • কমল হাসানের পরে এবার রাজনীতিতে যোগ দিতে চলেছেন রজনীকান্ত
Image

কমল হাসানের পরে এবার রাজনীতিতে যোগ দিতে চলেছেন রজনীকান্ত

চেন্নাই, ১০ নভেম্বর(হি.স.) : দক্ষিণী তামিল অভিনেতা কমল হাসানের পরে এবার রাজনীতিতে আসতে চলেছেন আর এক দক্ষিণী তামিল অভিনেতা রজনীকান্ত। সূত্রের খবর অনুযায়ী আগামী ১২ ডিসেম্বর নিজের জন্মদিন উপলক্ষ্যে নিজস্ব রাজনৈতিক দল ঘোষণা করতে পারেন বছর ৬৬ র রজনীকান্ত। বর্ষীয়ান এই অভিনেতা দক্ষিণপন্থী বা বামপন্থী কোন দলেও যোগ দেবেন না। সেই নিজেই নিজস্ব রাজনৈতিক দল গঠন করতে চলেছেন। উল্লেখ্য গত আগস্ট মাসে রাজনীতিতে যোগদানের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন দক্ষিণের থালাইভা। নিজের রাজনৈতিক আদর্শ হিসেবে মধ্যপন্থাকেই বেছে নিয়েছেন রজনীকান্ত।
অন্যদিকে চলতি সপ্তাহের মঙ্গলবার নিজের অনুগামীদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য একটি অ্যাপ চালু করেন কমল হাসান। তিনি বলেন, পিছুহটার কোন জায়গা নেই। এখন শুধুই এগিয়ে যেতে হবে। রজনীকান্ত যদি রাজনীতিতে যোগ দেন তবে তাকে সঙ্গ দেবেন তিনি বলে জানান কমল হাসান। পাল্টা কমল হাসানের প্রতি রজনীকান্ত জানিয়েছেন, রাজনীতিতে সফল হতে গেলে অর্থবল আর জনপ্রিয়তাই যথেষ্ট নয়। তার চেয়েও বড় কিছু লাগে। আমার ধারণা কমল হাসানের মধ্যে সেই ব্যাপারটা আছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top