News Flash

  • Home
  • Uncategorized
  • পদ্মাবতী নিয়ে মুখ খুললেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী
Image

পদ্মাবতী নিয়ে মুখ খুললেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী

মুম্বাই, ৯ নভেম্বর (হি.স.) : এবার পদ্মাবতী নিয়ে মুখ খুললেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করে তিনি বলেছেন, পদ্মাবতীতে রানী পদ্মিনি এবং আলাউদ্দিন খলজির মধ্যে কোনও রোমান্টিক দৃশ্য দেখানো হয়নি। সেখানে তিনি বলেছেন, রাজপুত রানীর মর্যাদা বজায় রেখেই ছবিটি অত্যন্ত সতর্কতার সঙ্গে তৈরি করা হয়েছে। সেখানে রানী পদ্মিনি এবং আলাউদ্দিন খলজির মধ্যে কোনও কথোপকথনের দৃশ্য পর্যন্ত নেই। এই নিয়ে যে প্রচার চালানো হচ্ছে বা অভিযোগ করা হচ্ছে তা পুরোটাই ভ্রান্ত বলে দাবি করেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী।
তিনি আরও দাবি করেন, ছবিটি শুরু হওয়ার পর থেকে একদিনও রণবীর এবং দীপিকা দুজনের একসঙ্গে শ্যুটিং পর্যন্ত করেননি বলে জানিয়েছেন পরিচালক। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রণবীর সিং জানিয়েছিলেন, পদ্মাবতীর জন্য তিনি এবং দীপিকা একদিনও একসঙ্গে কোনও দৃশ্যের জন্য শ্যুটিং করেননি। ১ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা। তার আগে থেকেই ছবিটির উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে বিজেপি এবং কংগ্রেস। এমনকী জয়পুরের রাজপরিবারের তরফেও এই ছবিটি নিয়ে আপত্তি জানানো হয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top