News Flash

  • Home
  • Uncategorized
  • ধোঁয়াশার কারণে আতঙ্কিত হবেন না, আশ্বস্ত করলেন পরিবেশ মন্ত্রী হর্ষবর্ধন
Image

ধোঁয়াশার কারণে আতঙ্কিত হবেন না, আশ্বস্ত করলেন পরিবেশ মন্ত্রী হর্ষবর্ধন

নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): ধোঁয়াশার কারণে আতঙ্কিত হবেন না| দিল্লিবাসীকে আশ্বস্ত করে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী হর্ষবর্ধন| ধোঁয়াশাচ্ছন্ন রাজধানী এই মুহূর্তে যথেষ্ট উদ্বেগের ও চিন্তার| মাত্রাতিরিক্ত দূষণ প্রসঙ্গে বৃহস্পতিবারই ‘সমস্ত রাজনৈতিক দলকে’ তীব্র ভ্যত্সর্না করেছে জাতীয় গ্রিন ট্রাইৱুনাল| এরপরই দিল্লি সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দিল্লিতে চালু করা হবে জোড়-বিজোড় নীতি|
এমতাবস্থায় বৃহস্পতিবার কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, ধোঁয়াশার কারণে নাগরিকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই| সরকার যাবতীয় পদক্ষেপ করছে| তবে সবাইকে বাড়ির ভিতরেই থাকার পরামর্শ দিয়েছেন তিনি| পরিবেশ মন্ত্রী আরও বলেছেন, শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে| হর্ষবর্ধনের কথায়, বৃহস্পতিবার কিছুটা আর্দ্রতা ছিল| যা পূর্ব উত্তর প্রদেশ থেকে এসেছিল এবং হাওড়ার গতির কারণে ছড়িয়ে পড়ে| আমি আশা করছি খুব শীঘ্রই এ সব নিয়ন্ত্রণে আসবে| আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই| সরকার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে| পরিবেশ মন্ত্রী আরও বলেছেন, দিল্লি সরকার এবং প্রতিবেশী রাজ্যগুলির উচিত নিজ নিজ দায়িত্ব পালন করা|
রাজধানীর বাতাসে এই মুহূর্তে দূষণের পরিমাণ বিপজ্জনক মাত্রা থেকে অনেকটাই বেশি| তাই এদিনও বন্ধ রাখা হয়েছে সমস্ত স্কুল| প্রশাসনের তরফে মানুষজনকে অনুরোধ করা হয়েছে, বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোলেই ভালো| বৃহস্পতিবার ভোর থেকেই ধোঁয়াশায় ঢাকা ছিল রাজধানী| দৃশ্যমানতা সাংঘাতিক হারে কমে যাওয়ায় ধীর গতিতে চলাচল করেছে যানবাহন| মুখে মাস্ক পরে প্রাতঃভ্রমণে বেরোন অনেকেই| ধোঁয়াশার জেরে দিল্লিতে এদিন বাতিল করা হয়েছে ১০টি ট্রেন| ধীরগতিতে চলাচল করেছে ৪১টি ট্রেন এবং সময়সূচি পরিবর্তন করা হয়েছে ৯টি ট্রেনের| মাত্রারিক্তি ধোঁয়াশার কারণে দিল্লি ও পঞ্জাবে আগামী রবিবার পর্যন্ত বন্ধ থাকছে সমস্ত স্কুল|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top