News Flash

  • Home
  • Uncategorized
  • জয়া টিভির কার্যালয়সহ একাধিক জায়গায় আয়কর বিভাগের তল্লাশি

জয়া টিভির কার্যালয়সহ একাধিক জায়গায় আয়কর বিভাগের তল্লাশি

চেন্নাই, ৯ নভেম্বর (হি.স.) : কর ফাঁকি দেওয়ার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে এআইএডিএমকের সংবাদমাধ্যম জয়া টিভির দফতরে তল্লাশি অভিযান চালায় আয়কর দফতরের আধিকারিকরা। এর পাশাপাশি তল্লাশি চলে দলের নামাধু এমজিআর দফতরে।

অন্যদিকে জয়া টিভির অধিকর্তা, এআইএডিএমকে নেতা তথা শশীকলার ভাইপো টিটিভি দিনাকরণের বাড়িতেও তল্লাশি চালায় আয়কর বিভাগের আধিকারিকরা। সূত্রের খবর অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৬ টার সময় ১২ জনের আয়কর আধিকারিকের একটি দল কর ফাঁকির অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালায় জয়া টিভির দফতরে। আয়কর দফতর সূত্রে দাবি বেনামি কোম্পানি, সন্দেহজনক বিনিয়োগসহ আয়ের উৎস এবং ভুয়ো অ্যাকাউন্ট সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে।

উল্লেখ্য জয়া টিভিকে আগে নিয়ন্ত্রণ করতেন তামিলনাডুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা। তার মৃত্যুর পরে জয়া টিভিকে নিয়ন্ত্রণ করছিলেন শশীকলা। সম্প্রতি দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে জেলে রয়েছে শশীকলা। এর পাশাপাশি শশীকলার আর এক ভাইপো বিবেক জয়ারমণের বাড়ি, শশীকলার স্বামীর বাসভবনসহ দিবাহরণ, সুন্দরাবদনম নামে শশীকলার দুই অনুগামীর বাড়িতেও তল্লাশি অভিযান চালায় আয়কর দফতরের আধিকারিকরা।
উল্লেখ্য বিগত কয়েক দশক ধরে দলের মুখপত্র হিসেবে পরিচিত ছিল জয়া টিভি। কিন্তু সম্প্রতি শশীকলার সঙ্গে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী ই পালানিস্বামীর তিক্ততা বেড়ে যাওয়ার ফলে রাজ্য সরকারের বিরুদ্ধে সমালোচনা করছিল জয়া টিভি। সূত্রের খবর অনুযায়ী এআইএডিএমকের শশীকলা বিরোধী গোষ্ঠী জয়া টিভি এবং নামাধু এমজিআর পত্রিকাকে শশীকলার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। এদিকে জয়া টিভির পক্ষ থেকে দাবি করা হয়েছে এতে মিডিয়ার স্বাধীনতা খর্ব করা হবে। এদিকে জয়া টিভি মিডিয়া গোষ্ঠীর অধীনে সংবাদ চ্যানেলের পাশাপাশি বিনোদন ও সিনেমার চ্যানেলও রয়েছে। উল্লেখ্য জয়ললিতার মৃত্যুর পরে তামিলনাডুর মুখ্যমন্ত্রীর পদে বসার কথা ছিল শশীকলার। কিন্তু দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ার কারণে চার বছরে কারাদণ্ড হয় শশীকলার।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top