শ্রীনগর, ৯ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় সন্দেহভাজন জঙ্গি হামলায় গুরুতর জখম হলেন এক পুলিশ অফিসার| জঙ্গি হামলায় গুলিবিদ্ধ ওই পুলিশ কর্মীর নাম হল, রণবীর সিং| অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় তাঁকে সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতালে ভর্তি করা হয়েছে| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার অনন্তনাগ জেলায় ডেপুটি কমিশনার অফ পুলিশ অফিসের সন্নিকটে কর্তব্যরত অবস্থায় ছিলেন স্পেশাল পুলিশ অফিসার রণবীর সিং|
কোনও কিছু বুঝে ওঠার আগেই হঠাত্ই গুলি চালায় সন্দেহভাজন জঙ্গিরা| তলপেটে গুলিবিদ্ধ ও রক্তাক্ত অবস্থায় ওই পুলিশ অফিসারকে সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতালে ভর্তি করা হয়েছে| হাসপাতাল সূত্রের খবর, গুলিবিদ্ধ ওই পুলিশ অফিসারের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| জঙ্গি হামলার পরই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী| তবে, সন্দেহভাজন জঙ্গিদের পাকড়াও করতে পারেনি নিরাপত্তা বাহিনী|

অনন্তনাগে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ পুলিশ অফিসার
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















