News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়ায় গুলি চালিয়ে আত্মঘাতী জওয়ান
Image

সোনামুড়ায় গুলি চালিয়ে আত্মঘাতী জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ নিজের সার্ভিস রাইফেল ইনসাস থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন এক বিএসএফ জওয়ান৷ ঘটনাটি ঘটেছে যাত্রাপুর থানার অধীন সোনমুড়ার ভবানীপুর সীমান্তে সোমবার গভীর রাতে৷ ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য জওয়ানদের মধ্যে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, নিহত জওয়ানের নাম চরণ দাস৷ বয়স আনুমানিক চল্লিশ৷ বাড়ি জম্মু- কাশ্মীরে৷ তিনি বিএসএফের ৮৬ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত৷ ভবানীপুর সীমান্তে তিনি সোমবার রাতে সেন্ট্রি ডিউটিতে ছিলেন৷ আচমকাই তিনি সার্ভিস রাইফেল থেকে গুলি চালান৷ ব্যারেক থেকে জওয়ানরা বেড়িয়ে দেখেন চরণ দাসের মৃতদেহ৷ তার হাতে ইনসাস রাইফেল৷ পরে খবর দেওয়া হয় পুলিশকে৷ মৃতদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বিএসএফের উচ্চপদস্থ আধিকারীকরা ঘটনাস্থলে গিয়েছেন৷ কেন এই জওয়ান আত্মহত্যা করল এনিয়ে কোন তথ্য নেই৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top