News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতবর্ষকে রাষ্ট্রপতি প্রধান রাষ্ট্রে পুঞ্জীভূত করার চেষ্টায় দেশের শাসকদের ঘুম হচ্ছে না ঃ মানিক সরকার
Image

ভারতবর্ষকে রাষ্ট্রপতি প্রধান রাষ্ট্রে পুঞ্জীভূত করার চেষ্টায় দেশের শাসকদের ঘুম হচ্ছে না ঃ মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ ভারতবর্ষকে রাষ্ট্রপতি প্রধান রাষ্ট্রে পুঞ্জীভূত করার চেষ্টায় দেশের শাসকদের রাতের ঘুম হচ্ছে না বলে

সমাবেশে বক্তব্য রাখেন সিপিএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার৷

কটাক্ষ করেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তাঁর কথায়, কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে কৃতদাস করে রাখতে চাইছে৷ তাই, রাজ্যকে কোনভাবেই গ্রাহ্য করছেনা কেন্দ্র৷ মঙ্গলবার নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষ্যে আয়োজিত জনসভায় এইভাবেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মানিক সরকার৷

এদিন তিনি বলেন, কেন্দ্রীয় সরকার দেশে অর্থনৈতিক আক্রমন শুরু করেছে৷ একচেটিয়া পুঁজিপতিদের স্বার্থে তারা কাজ করে চলেছে৷ তাতে, জিনিসের দাম বাড়ছে৷ টাকার দাম কমছে৷ অর্থনীতিতে মন্দা দেখা দিয়েছে৷ লক্ষ লক্ষ শ্রমিক কাজ হারাচ্ছেন৷ মানিক সরকার বলেন, দেশের জনগণের উপর কেন্দ্রীয় সরকার বিমূদ্রাকরণ এবং জিএসটির মাধ্যমে বিরাট আঘাত এনেছে৷ ফলে, গোটা অর্থনীতিতে অস্থির পরিস্থিতি কায়েম হয়েছে৷ তিনি বলেন, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অসংগঠিত ক্ষেত্র৷ একদিকে বহু কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে৷ অন্যদিকে, কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না৷ তাঁর কটাক্ষ, প্রতিশ্রুতি ছিল কর্মসংস্থানের এবং কৃষকদের হাল ফেরানো৷ সেই জায়গায় মানুষ এখন কাজ হারাচ্ছেন৷ কৃষক আত্মহত্যা থামেনি, বরং বেড়েই চলেছে৷

মানিক সরকার বলেন, এর বিরুদ্ধে ইতিমধ্যেই মানুষ প্রতিবাদে সোচ্চার হতে শুরু করেছেন৷ তিনি বলেন, কৃষকরা সাধারণত ঘুমন্ত অবস্থায় থাকতেন৷ আজ তারাও আন্দোলনমুখী হয়েছেন৷ স্বাধীনতার ৭০ বছরে যা কখনো দেখা যায়নি, কৃষকদের বিরাট আন্দোলন সারাদেশে দেখা যাচ্ছে৷ বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই সবচেয়ে বেশি হচ্ছে৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, এই আন্দোলন সুসংহত না হতে পারে, সেই চেষ্টা বিজেপি-আরএসএস চালিয়ে যাচ্ছে৷ ধর্ম, বন্ধু বাছাই ইত্যাদির কথা বলে মানুষকে বিভাজিত করার চেষ্টা চলছে৷ এদিন তিনি সুর চড়িয়ে বলেন, স্বৈরাচার সারা দেশে মাথা চাড়া দিয়েছে৷ মানিক সরকার বলেন, সংসদে নির্বাচিত সাংসদদের কথা বলতে দেওয়া হচ্ছেনা৷ রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকার গ্রাহ্য করছেনা৷ রাজ্যের দাবি শুনছেনা৷ তাঁর বক্তব্য, কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে দাবিয়ে রাখছে৷ কারণ, কেন্দ্র রাজ্যগুলিকে কৃতদাস করে রাখতে চাইছে৷ এবিষয়ে মানিক সরকার কটাক্ষ করে বলেন, ভারতবর্ষকে রাষ্ট্রপতি প্রধান রাষ্ট্রে পুঞ্জীভূত করার চেষ্টায় দেশের শাসকদের রাতের ঘুম হচ্ছে না৷

তিনি বলেন, কাদের জন্য নীতি ঠিক করা হচ্ছে তা বোঝা যাচ্ছেনা৷ রেশনে ভর্তুকি তুলে দিতে এবং রেগা প্রকল্প বন্ধ করার চেষ্টা হচ্ছে৷ মানিক সরকারের মতে, পুজিপতিদের জন্যই এখন দেশে নীতি তৈরি করা হচ্ছে৷ তাঁর অভিযোগ, আগের সরকারও একই নীতিতে দেশ পরিচালনা করেছে৷ তাই কংগ্রেস কিংবা বিজেপির বদলে বিকল্প উপস্থাপন করার ডাক দিয়েছেন তিনি৷
এদিকে, রাজ্যও অর্থনৈতিক এবং সাম্প্রদায়িক আক্রমণের শিকার বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন৷ মানিক সরকার বলেন, রাজ্যে সম্প্রদায়কে ভিত্তি করে ধর্মের নামে বিরোধ বাঁধাবার চেষ্টা হচ্ছে৷ উস্কানি দিয়ে বিভাজনের চেষ্টা শুরু হয়েছে৷ রাজ্য ভাগের অবাস্তব শ্লোগান যারা তুলছেন, তারা রাজ্যের শান্তির বাতাবরণ নষ্ট করার চেষ্টা করছেন৷ এসমস্ত কিছুর বিরুদ্ধে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তিকে আরো শক্তিশালী করার ডাক দিয়েছেন মানিক সরকার৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top