News Flash

  • Home
  • Uncategorized
  • জীবন দেবনাথের পরিবারকে ১০ লক্ষ টাকা সহায়তা করার সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে
Image

জীবন দেবনাথের পরিবারকে ১০ লক্ষ টাকা সহায়তা করার সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

নিজস্ব প্রতিনিধিক, আগরতলা, ৭ নভেম্বর৷৷ আজ মন্ত্রিসভার বৈঠকে নিহত গাড়ি চালক জীবন দেবনাথের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে দশ লক্ষ টাকা এক্স গ্রোসিয়া দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ মন্ত্রিসভার বৈঠক শেষে আজ মহাকরণে সাংবাদিকদের এই সংবাদ জানান তথ্য ও সংসৃকতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা৷ উল্লেখ্য, গত ২০ সেপ্ঢেম্বর গাড়ি চালক জীবন দেবনাথ অপহৃত হয়েছিলেন৷ পুলিশ গত ৪ নভেম্বর তাঁর মৃতদেহ উদ্ধার করে৷ এছাড়াও তথ্য মন্ত্রী জানান, ভেটেরিনারি কলেজে ফেকাল্টির ঘাটতি পূরণের জন্য ১৬ জন অধ্যাপককে দুই বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে৷
স্টেট ফার্মাসি কাউন্সিলে বিভিন্ন ক্যাটাগরিতে দশটি পদে লোক নিয়োগ করার জন্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনীয়ার বাঁশপাদুয়ায় একটি নবোদয় বিদ্যালয় স্থাপন করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষকে ২৫ একর জায়গা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই বৈঠকে৷ এছাড়াও জম্পুইজলা মহকুমার লাটিয়াছড়াতে কৃষিবিজ্ঞান কেন্দ্র স্থাপনের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ৫০ একর জায়গা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ তথ্য ও সংসৃকতি মন্ত্রী আরও জানান, মন্ত্রিসভার বৈঠকে ত্রিপুরা বিল্ডিং রুলস ২০০৪ এর সংশোধিতরূপে ত্রিপুরা বিল্ডিং রুলস ২০১৭ নতুন নামাঙ্কন করে আজ মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top