নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ গত ২০ সেপ্ঢেম্বর থেকে নিখোঁজ এবং পরবর্তীতে মৃতদেহ খুঁজে পাওয়া গাড়িচালক জীবন দেবনাথের হত্যারহস্য এখনও পরিস্কার হয়নি৷ দেহটি উদ্ধারের পর আদালতের কাছে খুন মামলায় আইপিসি-র ৩০২ ও ২০১ ধারা যুক্ত করার আবেদন করেছে পুলিশ৷ পুলিশের তরফ থেকে আশঙ্কা করা হচ্ছে, এই খুনে চার থেকে পাঁচ ব্যক্তি জড়িত রয়েছে৷ যদিও এখন পর্যন্ত মাত্র সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ৷ স্বাভাবিকভাবেই গ্রেফতার সন্দেহভাজন দুই ব্যক্তির বিরুদ্ধে পুলিশ ভারতীয় দন্ডবিধির ৩০২ (খুন)ও ২০১ (তথ্য -প্রমাণ লোপাট) ধারা যুক্ত করার জন্য আদালতে আর্জি দাখিল করেছে৷ পুলিশের দাখিল করা আবেদন আদালত সংরক্ষিত রেখে আগামী ৮ নভেম্বর কেইস ডায়েরি তবল করেছে৷ কেইস ডাইরি দেখার পরই বিচারক পুলিশের আবেদনের পক্ষে কিংবা বিপক্ষে রায় দেবেন৷ ধৃত দুই অভিযুক্তকেও ১০ নভেম্বর বিচারবিভাগীয় হেফাজত থেকে ফের আদালতে হাজির করা হবে বলে জানা গেছে৷

গাড়িচালক জীবন হত্যা মামলায় কেস ডায়েরি তলব কোর্টের
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















