News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরের চেনাব নদীর ওপর তৈরি হয়েছে বিশ্বের সর্বোচ্চ রেলসেতু
Image

কাশ্মীরের চেনাব নদীর ওপর তৈরি হয়েছে বিশ্বের সর্বোচ্চ রেলসেতু

শ্রীনগর, ৭ নভেম্বর (হি.স.): কাশ্মীরের চেনাব নদীর ওপর তৈরি হয়েছে বিশ্বের সর্বোচ্চ রেলসেতু। সেতুটি ডিজাইন করেছে জার্মানি ও ফিনল্যান্ডের সংস্থা। ইতিমধ্যে সেতুর মূল কাঠামোটি আত্মপ্রকাশ করেছে। প্ৰযুক্তিবিদরা জানিয়েছেন, চেনাব নদীর ওপর তৈরি হওয়া এই রেলসেতুটি আইফেল টাওয়ারের থেকে ৩৫ মিটার উঁচু। এত উঁচু কোনও রেলসেতু নেই পৃথিবীর অন্য কোনও দেশে।

আইফেল টাওয়ারের চেয়েও বেশি উচু ওই সেতুর উপর দিয়ে ছুটবে ট্রেন। এটির উচ্চতা অত্যন্ত বেশি, তাই এর জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে ডিআরডিও-কে। প্রজেক্টের মোট খরচ ১২ হাজার কোটি টাকা। সেতুটি নির্মাণের জন্য প্রতিদিন কাজ করছে ১৪০০ শ্রমিক৷ রেলমন্ত্রক জানাচ্ছে, ২০১৯-এর মার্চ মাসে এই সেতু নির্মাণ সম্পূর্ণ হবে।

কাটরা ও বানিহালের মধ্যে সংযোগ স্থাপনকারী এই রেলপথে বানানো হচ্ছে এই সেতু। এটি উধমপুর-শ্রীনগর-বারামুলা সেকশনের অংশ। গোটা সেতু তৈরি হচ্ছে স্টিল দিয়ে৷ কারণ এই ধাতুই পারে মাইনাস ২০ ডিগ্রিতেও ঠিক থাকতে ও ২৫০ কিলোমিটার পর্যন্ত হাওয়ার বেগ সহ্য করতে। একটি প্রত্যন্ত জায়গায় স্টিলের তৈরি এই ব্রিজ নজিরবিহীন বলে জানিয়েছে ব্রিটেন। এই এলাকায় যোগাযোগের ব্যবস্থা খুবই খারাপ ছিল, তাই সেতু নির্মাণের আগে ২২ কিলোমিটার রাস্তা তৈরি করতে হয়েছে। সেতুটির নিরাপত্তায় আকাশপথে সিকিউরিটি দেওয়া হবে।

জানা গিয়েছে, ট্রেন ও যাত্রীদের ওপর নজর রাখা হবে অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে। বায়ুর গতিবেগ বুঝতে সেন্সর লাগানো থাকবে সেতুতে। ৯০ কিলোমিটারের বেশি বেগে হাওয়া বইলেই থামিয়ে দেওয়া হবে ট্রেন , জ্বলে লাল সিগন্যাল। এই সেতুর সঙ্গে থাকবে ফুটপাথ ও সাইকেল চালানোর রাস্তা। বায়ুর গতিবেগ বুঝতে সেন্সর লাগানো থাকবে সেতুতে। ইন্সপেকশন ও মেরামতের জন্য সেতুর উপর দিয়ে থাকবে রোপওয়ের ব্যবস্থা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top