News Flash

  • Home
  • Uncategorized
  • আহমেদাবাদ-ইন্দোর হাইওয়েতে জীপ ও ট্রাকের সংঘর্ষ, শিশু ও মহিলা সহ মৃত ১৩
Image

আহমেদাবাদ-ইন্দোর হাইওয়েতে জীপ ও ট্রাকের সংঘর্ষ, শিশু ও মহিলা সহ মৃত ১৩

আনন্দ (গুজরাট), ৭ নভেম্বর (হি.স.): গুজরাটের খেদা জেলায় আহমেদাবাদ-ইন্দোর হাইওয়েতে যাত্রীবোঝাই জীপ ও ট্রাকের সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল ১৩ জনের| ভয়াবহ দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৮ জন| মৃত ১৩ জনের মধ্যে ৬ জন হলেন মহিলা ও একটি শিশু| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, আহমেদাবাদের সন্নিকটে ঢোলকা থেকে মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলায় নিজ বাড়িতে ফিরছিলেন বেশ কয়েকজন যাত্রী| তাঁদের মধ্যে একই পরিবারের কয়েকজন সদস্য ছিলেন| মঙ্গলবার ভোররাত ৩.০০ মিনিট নাগাদ আহমেদাবাদ-ইন্দোর হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে|

কাথলাল পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর এ জি রাথৌড় জানিয়েছেন, মঙ্গলবার ভোররাত ৩টে নাগাদ কাথলাল শহরের কাছে আহমেদাবাদ-ইন্দোর হাইওয়েতে যাত্রীবোঝাই জিপ ও রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ জন মহিলা সহ মোট ১২ জন| পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয় একটি শিশুর| গুরুতর আহত অবস্থায় ৬ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ অফিসার আরও জানিয়েছেন, দুর্ঘটনার সময় ‘অভিশপ্ত’ জীপটিতে চালক সহ মোট ২৫ জন যাত্রী ছিলেন| দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অন্ধকারের কারণে রাস্তার দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে হয়তো দেখতে পারেননি জীপের চালক| সেই কারণেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top