News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন, ধৃত ৪ জন তামিল মত্স্যজীবী
Image

আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন, ধৃত ৪ জন তামিল মত্স্যজীবী

রামেশ্বরম (তামিলনাড়ু), ৭ নভেম্বর (হি.স.): আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে শ্রীলঙ্কা টেরিটোরিয়ালে মাছ ধরার অপরাধে তামিলনাড়ুর বাসিন্দা ৪ জন ভারতীয় মত্স্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কা নৌসেনা| ধৃত মত্স্যজীবীরা তামিলনাড়ুর পুদুকোট্টাই জেলার জগদাপট্টিনাম-এর বাসিন্দা| গ্রেফতারের পাশাপাশি ধৃত মত্স্যজীবীদের ব্যবহৃত মাছ ধরার নৌকাও আটক করা হয়েছে| জেলার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ফিসারিশ কুমারেশন জানিয়েছেন, শ্রীলঙ্কা উপকূল বরাবর নেদুনথেভুর কাছে মাছ ধরার অপরাধে গ্রেফতার করা হয়েছে ৪ জন তামিল মত্স্যজীবীকে| পাশাপাশি আটক করা হয়েছে মত্স্যজীবীদের মাছ ধরার নৌকা| গ্রেফতার করার পর তামিল মত্স্যজীবীদের উত্তর শ্রীলঙ্কার কাঙ্গেসান্থুরাই বন্দরে নিয়ে যাওয়া হয়েছে|

উল্লেখ্য, চলতি মাসে এই নিয়ে তৃতীয়বার ভারতীয় মত্স্যজীবীদের গ্রেফতার করল শ্রীলঙ্কা নৌসেনা| গ্রেফতার হওয়া মোট মত্স্যজীবীদের সংখ্যা হল ২৫ জন| গত ২ নভেম্বর তামিলনাড়ুর পুদুকোট্টাই জেলার বাসিন্দা ১৩ জন মত্স্যজীবীকে গ্রেফতার করে শ্রীলঙ্কা নৌসেনা| তার আগে গত ৫ নভেম্বর তামিলনাড়ুর নাগাপট্টিনাম জেলার বাসিন্দা ৮ জন ভারতীয় মত্স্যজীবীকে গ্রেফতার করা হয়| পাশাপাশি আটক করা হয় মাছ ধরার তিনটি নৌকাও| বারবার তামিল মত্স্যজীবী গ্রেফতার হওয়ার ঘটনায় ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী| এ প্রসঙ্গে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি লিখেছেন পালানিস্বামী|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top