News Flash

  • Home
  • Uncategorized
  • এবার চলচ্চিত্র উৎসবে থাকছে দশটি বাংলা ছবি
Image

এবার চলচ্চিত্র উৎসবে থাকছে দশটি বাংলা ছবি

কলকাতা, ৭ নভেম্বর ( হি.স.): আগামী ১০ নভেম্বর শুরু হচ্ছে এবারের কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । দুপুর সাড়ে তিনটেয় উদ্বোধন কর্বন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । সঙ্গে মঞ্চে থাকবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কমল হাসন, কাজল, মহেশ ভাট, কুমার শানু ও ব্রিটিশ পরিচালক মাইকেল উইন্টারবটম । তঁার ৬টি ছবি দেখানো হবে এবারের ‘‌রেট্রোস্পেকটিভ’‌ বিভাগে। উদ্বোধনী ছবি ইরানের পরিচালক মুস্তাফা তাগিজাদের ‘’ইয়েলো’ ‌। আর এই উৎসবেই প্রিমিয়ার হবে ফ্রান্সের ছবি ‘‌রাইজ অ্যান্ড ফল অফ স্মল কোম্পানি’র‌ । যা একমাত্র ১৯৮৬–‌‌তে ফরাসি টেলিভিশন ছাড়া আর কোথাও দেখানো হয়নি ।

এবারের উৎসবে থাকছে ৫৩ দেশের ১৩৫ জন চলচ্চিত্র পরিচালকের ১৪৩টি ছবি । দেখানো হবে ১৬টি বিভাগে, ১২ প্রেক্ষাগৃহে । এর মধ্যে ৯৩টি বিদেশি ও ৫০টি ভারতীয় ছবি । ‘‌ফোকাস’-এ‌ থাকছে ইউনাইটেড কিংডম । ‘বেঙ্গলি প্রিমিয়ার’-এ‌ থাকছে ৩টি ছবি । এ ছাড়া ‘‌হোমেজ’ বিভাগে দেখা যাবে রামানন্দ সেনগুপ্ত, ওম পুরী ও টম অল্টারের ৩ টি ছবি । ‘‌সেন্টিনারি ট্রিবিউট’-‌এ থাকবে জোলতান ফাব্রি, রাজেন তরফদার ও নব্যেন্দু ঘোষের ছবি । একটি বিশেষ বিভাগ থাকছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ভারতীয় চলচ্চিত্রের । সেখানে প্রদর্শিত হবে ১২ ভাষার ১২টি ছবি । থাকছে ছোটদের ৩টি ছবিও ।

সব মিলে, এই উৎসবে থাকছে ১০টি বাংলা ছবি । এবার প্রথম ভারতীয় চলচ্চিত্র–‌নির্মাতা হীরালাল সেনের জন্মশতবর্ষ । সেই উপলক্ষে থাকছে ভারতীয় বিভিন্ন ভাষার চলচ্চিত্রের প্রতিযোগিতা । থাকছে ৯ ভাষার ১০ টি ছবি । সেরা চলচ্চিত্রকে ৭ লক্ষ টাকা ও সেরা পরিচালককে ৫ লক্ষ টাকার পাশাপাশি দেওয়া হবে ‘হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ । থাকছে গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার ট্রফির প্রতিযোগিতা ’‌ইনোভেশন ইন মুভিং ইমেজেস’‌। তবে গত বার এই প্রতিযোগিতা মহিলা পরিচালকদের জন্য সংরক্ষিত ছিল, এবার যা খুলে দেওয়া হল সর্বসাধারণের জন্য । এই বিভাগে থাকছে ১৩ দেশের ১৪টি ছবি । সেরা চলচ্চিত্র পাবে ৫১ লক্ষ টাকা ও সেরা পরিচালক ২১ লক্ষ টাকা । থাকছে নেটপ্যাক পুরস্কারের এশিয়ান ছবির প্রতিযোগিতাও । থাকছে ৪ টি দেশের ৪টি ছবি । এ ছাড়া সেরা স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের জন্য থাকছে রয়্যাল বেঙ্গল ট্রফি-‌সহ ১ লক্ষ টাকা ও সেরা তথ্যচিত্রের জন্য ১ লক্ষ টাকা ও রয়্যাল বেঙ্গল ট্রফি । এই দুটি বিভাগে থাকছে ৮৭ টি স্বল্পদৈর্ঘ্যের ছবি ও ৫১টি তথ্যচিত্র ।

প্রতিযোগিতা বিভাগ ছাড়াও বিশেষ প্যাকেজে থাকছে মরক্কোর ৬টি ছবি । বিশেষ আকর্ষণ ভারতের ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাষার চলচ্চিত্র । যেখানে থাকছে মংপা, কোঙ্কনি, কোদাভা, বোরা, ডগরি, মৈথিলী, খাসি ও চাকমা ভাষার ৮টি ছবি । ’রেট্রোস্পেকটিভ’-এ মাইকেল উইন্টারবটম ছাড়াও থাকছে থাইল্যান্ডের পেন রতনারুয়াং-এর ৬টি ছবি । থাকছে স্পেশ্যাল স্ক্রিনিং ‌২টি ছবি‌, সিনেমা ইন্টারন্যাশনাল ৩৩টি দেশের ৪০টি ছবি‌, স্পেশ্যাল ট্রিবিউট থাকছে ৮ টি দেশের ১১টি সিনেমা‌।

এবারের সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা দেবেন সত্যজিৎ রায় গবেষক ও চলচ্চিত্র ব্যক্তিত্ব র‌্যাচেল ড্রায়ার। ‘‌পাড়ায় পাড়ায়’‌ সিনেমায় এবার কসবা, টালা পার্ক, বেহালা পর্ণশ্রী ও টালিগঞ্জে ঘুরবে উৎসবের ছবি । গগনেন্দ্র প্রদর্শশালায় থাকবে বিভিন্ন ক্যামেরা নিয়ে ‘‌লুক থ্রু’ প্রদর্শনী এবং নন্দনে ‘‌বেঙ্গল ইন বলিউড’‌ শীর্ষক প্রদর্শনী । গতবার এই চলচ্চিত্র উৎসবের সাক্ষী থেকেছিলেন বিশ্বের ২০টি দেশের অতিথি, সাংবাদিকেরা । এবার সেই সংখ্যা আরও বাড়বে । তাঁদের কাছে ইন্ডিয়ান ট্যুরিজমের মাধ্যমে খুলে দেওয়া হবে পশ্চিমবঙ্গের শুটিং স্পটগুলি । বিশ্বকে বার্তা দেওয়া হবে, আসুন, অনেক কম খরচে পশ্চিমবঙ্গের মনোমুগ্ধকর পরিবেশে ছবির শুটিং করুন । উৎসব শেষ হবে ১৭ নভেম্বর ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top