News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্তে নিরাপত্তার আরও মজবুত করতে মাটির তলায় টানেল তৈরি করার পরিকল্পনা ভারতের
Image

সীমান্তে নিরাপত্তার আরও মজবুত করতে মাটির তলায় টানেল তৈরি করার পরিকল্পনা ভারতের

নয়াদিল্লি, ৬ নভেম্বর (হি.স.) : সীমান্তে নিরাপত্তা আরও মজবুত করতে ‘লাইন অফ অ্যাকচুয়াল’ কন্ট্রোলের কাছে মাটির তলায় টানেল তৈরি করার পরিকল্পনা নিয়েছে ভারত। অন্যদিকে চিন সীমান্তের কাছে ৭৩টি রাস্তা তৈরি করছে ভারত। এই টানেলের মাধ্যমে চিন সীমান্তে থাকা সেনাবাহিনীর কাছে প্রয়োজনীয় জিনিসপত্র সহজেই পৌঁছে যাবে।
এই টানেল তৈরির জন্য প্রয়োজন জমি আর পরিষ্কার করতে হবে জঙ্গল। এই সংক্রান্ত সমস্যা মেটাতে দু’দিনের একটি সেমিনারও করছে বর্ডার রোডস অর্গানাইজেশন। সেখানে উপস্থিত থাকবেন দিল্লি মেট্রো, সেনাবাহিনী ও রেলওয়ের আধিকারিকরা।
এদিকে, ভারত-চিন সীমান্তে একগুচ্ছ রাস্তা তৈরি করছে ভারত। দীর্ঘদিন ধরেই চলছে সেই কাজ। কিন্তু ডোকলাম ইস্যুতে সংঘাত যত বাড়ছে, তত দ্রুত রাস্তা তৈরির চেষ্টা করছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে দ্রুত ওইসব রাস্তার কাজ শেষ করতে নয়া উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য বর্ডার রোড অর্গানাইজেশনকে আর অর্থও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ইন্দো-চিন বর্ডার রোড প্রজেক্টের আওতায় ভারত-চিন সীমান্তে মোট ৬১টি রাস্তা তৈরি হওয়ার কথা, যার মোট দৈর্ঘ্য হবে ৩৪০৯ কিলোমিটার।
ভারত-চিন সীমান্ত ঘেঁষে ওই অঞ্চলে মোট ৭৩টি রাস্তা তৈরি করা হবে বলে জানা গিয়েছে। চিন সীমান্ত লাগোয়া অঞ্চলকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে বলেই এমন ৭৩টি রাস্তা তৈরি করছে কেন্দ্র। এর মধ্যে ৪৬টি তৈরি করবে প্রতিরক্ষামন্ত্রক এবং ২৭টি তৈরি করবে স্বরাষ্ট্রমন্ত্রক।এখনও পর্যন্ত ৩০টি রাস্তার কাজ শেষ হয়েছে। বাকি কাজ দ্রুততার সঙ্গে শেষ করার জন্য বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বাধীন ওই কমিটির দায়িত্ব হবে সীমান্ত লাগোয়া বিভিন্ন পরিকাঠামোগত কাজের পর্যালোচনা করা ও অগ্রগতির ওপর প্রতিনিয়ত নজর রাখা।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top