News Flash

  • Home
  • Uncategorized
  • মোর্চা নেত্রীকে রাজ্যে ফিরিয়ে আনতে সিকিম হাইকোর্টে গেল সিআইডির দল
Image

মোর্চা নেত্রীকে রাজ্যে ফিরিয়ে আনতে সিকিম হাইকোর্টে গেল সিআইডির দল

কালিম্পং, ৬ নভেম্বর (হি.স): লেবংয়ের মোর্চা নেত্রী এবং জিটিএ–র প্রাক্তণ সভাসদ সাবিত্রী ছেত্রীকে হাতে পেতে সিকিম গেল সিআইডি–র এক প্রতিনিধি দল। সঙ্গে রয়েছে কলকাতা হাইকোর্টের একাধিক আইনজীবী। ওই নেত্রীকে রাজ্যে ফিরিয়ে আনার লক্ষে সোমবার সিকিম হাইকোর্টে পিটিশন দাখিল করা হবে বলে খবর রয়েছে।
উল্লেখ্য, ১ সেপ্টেম্বর বিমল গুরুংকে ধরতে পশ্চিমবঙ্গ সরকারের সিআইডির এক দল সিকিমে অভিযান চালায়। সেইসময় সেখানকার হোটেল থেকে ৯ মোর্চা নেতাকে আটক করে রাজ্য পুলিশ। এরমধ্যে ছিলেন এই মোর্চা নেত্রী সাবিত্রী ছেত্রী। বাকিদের এ রাজ্যে নিয়ে আসা গেলেও, সিকিম পুলিশের সঙ্গে মতবিরোধ থাকায় মোর্চা নেত্রীকে বাদ দিয়েই বাকিদের নিয়ে আসা হয়। ধৃত মোর্চা নেত্রীকে এরপর নামচি আদালত অন্তবর্তী জামিন দিয়ে দেয়। কিন্তু সিআইডির তরফে বারবার তাকে নিয়ে আসার জন্য আবেদন করলেও তা সফল হয়নি। অবশেষে ফের একবার ধৃত মোর্চা নেত্রীকে নিয়ে আসার জন্য সিআইডির দল সিকিমে পাড়ি দিল। এবার অবশ্য কলকাতার তাবড় তাবড় আইনজীবীদের সঙ্গে নিয়ে। ধৃত মোর্চা নেত্রীকে যেনতেন প্রকারে এ রাজ্যে নিয়ে আসতে তৎপর হয়ে উঠেছে সিআইডির দল। সূত্রে জানা গেছে, নেত্রীকে জিজ্ঞাসাবাদ করে কিছু গোপন তথ্য জানার লক্ষেই এই তৎপরতা এ রাজ্যের।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top