News Flash

  • Home
  • Uncategorized
  • নালন্দায় সমাধিস্থ হলে তিনি সুখীই হবেন, বললেন নীতিশ
Image

নালন্দায় সমাধিস্থ হলে তিনি সুখীই হবেন, বললেন নীতিশ

পটনা, ৬ নভেম্বর (হি.স.): বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সোমবার আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে কটাক্ষ করলেন। এদিন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, যদি তাঁকে নালন্দায় সমাধিস্থ করা হয় তাহলে তিনি সুখীই হবেন।
এদিন নীতিশ কুমার বলেছেন, আমি সুখী হব যদি রাজগীরে আমায় সমাধি দেওয়া হয়। প্রসঙ্গত, নালন্দার কল্যাণবিঘায় নীতিশ কুমারের ভিটে। পাশাপাশি, গত তিন দশক নালন্দা থেকেই দাঁড়াচ্ছেন নীতিশ কুমার।
এদিন নীতিশ কুমার বলেছেন, লালুপ্রসাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে তিনি ঠিক কাজই করেছেন। উল্লেখ্য, গত জুলাইয়ে লালুপ্রসাদের আরজেডি-র সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন নীতিশ।
নীতিশ অভিযোগ করেছেন, যারা ক্ষমতায় নেই তারা আমার বিরুদ্ধে নোংরা রাজনীতি করছে। আমি ওদের আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে উঠেছি। প্রসঙ্গত, রবিবার লালুপ্রসাদ নীতিশকে কটাক্ষ করে বলেছেন, নীতিশ কুমার রাজগীর ছাড়া অন্য যে কোনও জায়গায় যেতে পারেন। কিন্তু ওঁর সমাধির জন্যে উপযুক্ত জায়গা নালন্দাই।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top